ভোটের মুখে ‘তথ্য পাচার’! ফোন নম্বর-সহ ভোটকর্মীদের তালিকা ভাইরাল, নিরাপত্তাহীনতায় প্রিসাইডিং অফিসাররা

নিউজ ডেস্ক: নির্বাচন দোরগোড়ায়, তার আগেই নজিরবিহীন এক বিপত্তিতে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার— গোটা পোলিং পার্টির নাম, মোবাইল নম্বর এমনকি কর্মক্ষেত্রের যাবতীয় গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠল। বিশেষ করে মহিলা ভোটকর্মীদের ব্যক্তিগত তথ্য সমাজমাধ্যমে প্রকাশ হয়ে পড়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন হাজার হাজার সরকারি কর্মী। এই ঘটনার প্রতিকার চেয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে একাধিক শিক্ষক ও শিক্ষা-কর্মী সংগঠন।

দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রায় ৮৭০ পাতার একটি নথি বর্তমানে সমাজমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। সেই নথিতে স্পষ্ট উল্লেখ রয়েছে কোন ভোটকর্মী কোথায় থাকেন, তাঁর পেশা কী এবং কোন বিধানসভা কেন্দ্রে তাঁর ডিউটি পড়েছে। এমনকি ব্যক্তিগত ফোন নম্বরটিও সেখানে প্রকাশ করে দেওয়া হয়েছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর দাবি, এই ধরণের স্পর্শকাতর তথ্য জনসমক্ষে না আনার জন্য আগে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল। তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় কমিশনের গাফিলতি নিয়েই প্রশ্ন উঠছে। অন্যদিকে, শিক্ষক-শিক্ষাকর্মী বিএলও ডিউটি প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক অনিমেষ হালদারের আশঙ্কা, বিভিন্ন রাজনৈতিক দলের ‘থিঙ্ক ট্যাঙ্ক’ বা সংগঠনগুলি এই তথ্য হাতে পেয়ে ভোটকর্মীদের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করতে পারে। ভয় দেখানো বা প্রলোভনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।

তথ্য ফাঁসের পাশাপাশি মহিলা ভোটকর্মীদের নিরাপত্তা ও দূরবর্তী বদলি নিয়ে ক্ষোভের আগুন ছড়িয়েছে। অভিযোগ, কমিশনের নিজস্ব গাইডলাইন অমান্য করে বহু মহিলা কর্মীকে বাড়ি থেকে ১০০-১২০ কিলোমিটার দূরে ডিউটি দেওয়া হয়েছে। কিঙ্কর অধিকারীর বক্তব্য অনুযায়ী, নিয়ম মাফিক মহিলা কর্মীদের বাড়ির কাছাকাছি কেন্দ্রে ডিউটি দেওয়ার কথা থাকলেও এবার তা মানা হয়নি। এমনকি তাঁদের থাকার জায়গাও আগেভাগে জানানো হচ্ছে না। অনেক ক্ষেত্রে পুরুষ সহকর্মীদের সঙ্গে একই ভবনে মহিলাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এই সামগ্রিক পরিস্থিতিতে কমিশনের ভূমিকা নিয়ে এখন শিক্ষা মহলে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.