সিবিআই সেজে ৩৯ লক্ষের ‘ডিজিটাল অ্যারেস্ট’! খোয়ানো টাকা বৃদ্ধকে ফিরিয়ে নজির গড়ল কলকাতা পুলিশ

নিউজ ডেস্ক: সিবিআই অফিসার সেজে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে অশীতিপর বৃদ্ধের ৩৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। গত ৫ এপ্রিল কলকাতার বাগবাজার এলাকার এক বৃদ্ধ সাইবার প্রতারকদের কবলে পড়ে নিজের সারা জীবনের সঞ্চয় খুইয়েছিলেন। তবে শ্যামপুকুর থানা এবং উত্তর ডিভিশনের সাইবার সেলের তৎপরতায় সেই খোয়ানো টাকার সিংহভাগই ফিরে পেলেন তিনি। ইতিমধ্য়েই প্রতারিত বৃদ্ধের অ্যাকাউন্টে সাড়ে ৩০ লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছেন গোয়েন্দারা।

ঘটনার সূত্রপাত চলতি মাসের প্রথম সপ্তাহে। প্রতারক দলটি নিজেদের সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে ওই বৃদ্ধকে ভিডিও কল করে। তারা দাবি করে, বৃদ্ধের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে বড়সড় বেআইনি অর্থ পাচার করা হয়েছে এবং তাঁকে যে কোনও মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে। এই চরম হুমকিতে হকচকিয়ে যান বৃদ্ধ। গ্রেপ্তারির ভয়ে তিনি এতটাই ভীত হয়ে পড়েন যে, ব্যাংকে গিয়ে নিজের হাতে প্রতারকদের অ্যাকাউন্টে ৩৯ লক্ষ টাকা আরটিজিএস (RTGS) করে দেন। পরে ঘোর কাটলে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে শ্যামপুকুর থানার দ্বারস্থ হন তিনি।

ঘটনার গুরুত্ব বিচার করে তদন্তে নামেন উত্তর ডিভিশনের সাইবার সেলের ওসি প্রিয়ঙ্ক মণ্ডল ও তাঁর দল। গোয়েন্দারা দ্রুত পদক্ষেপ করে প্রতারকদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা পুরো ৩৯ লক্ষ টাকাই ফ্রিজ বা ব্লক করে দিতে সক্ষম হন। আইনি প্রক্রিয়া শেষে খোয়ানো ৩৯ লক্ষের মধ্যে সাড়ে ৩০ লক্ষ টাকা ওই বৃদ্ধের অ্যাকাউন্টে জমা পড়েছে। বাকি টাকা ফেরানোর প্রক্রিয়াও চলছে। কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই চক্রের পান্ডাদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। আধুনিক এই ‘ডিজিটাল অ্যারেস্ট’ জালিয়াতি থেকে বাঁচতে সাধারণ মানুষকে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন পুলিশ আধিকারিকরা।

Share on Social Media
  • Related Posts

    এন্টালিতে তৃণমূল কর্মী খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ; নেপথ্যে গোষ্ঠীকোন্দল নাকি ব্যবসায়িক শত্রুতা?

    নিউজ ডেস্ক: ভোট মিটলেও খাস কলকাতায় হিংসার দাপট থামছে না। এবার এন্টালিতে নৃশংস খুনের ঘটনা প্রকাশ্যে এল। বুধবার ভোরে এন্টালি থানা এলাকার রাধানাথ চৌধুরী রোডের একটি নির্মীয়মাণ আবাসনের সামনে থেকে…

    Share on Social Media

    বিজয় মিছিলে ‘বুলডোজার’ নিষিদ্ধ করল লালবাজার, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নগরপাল

    নিউজ ডেস্ক: নির্বাচনের ফলাফল ঘোষণার পর কলকাতার শ্যামপুকুর ও নিউ মার্কেট এলাকায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজারের উপস্থিতি এবং ভাঙচুরের ঘটনায় নড়েচড়ে বসল লালবাজার। নিউ মার্কেট এলাকায় বুলডোজার দিয়ে একটি দুর্গাপূজার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.