যাবতীয় বিতর্ক যেন ‘কর্পূর’, দু’বছর পর বিধান সরণি পেরিয়ে ফের বাজেট বক্তৃতায় অনন্যা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ঠিক দু’বছর আগের সেই ঘটনা। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের এক দুপুরে কলকাতা পুরসভার বাজেট বিতর্কে অংশ নিয়ে ‘ফাদার’ ও ‘নান’দের সম্পর্কে এক ‘যৌনগন্ধী’ মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছিলেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। যার রেশ পৌঁছেছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কান পর্যন্ত। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মেয়রের মাধ্যমে কড়া বার্তা পাঠিয়েছিলেন— পুর অধিবেশনে অনন্যার বক্তৃতায় যেন কোপ পড়ে। গত বছর বাজেট অধিবেশনে তাঁকে সরব হতে দেখা না গেলেও, ২০২৬-এর সোমবারে যেন যাবতীয় বিতর্ক কর্পূরের মতো উড়িয়ে দিয়ে ফের চেনা ছন্দে ফিরলেন ১০৯ নম্বর ওয়ার্ডের অভিনেত্রী-কাউন্সিলর।

পুরসভা সূত্রে খবর, শুক্রবার মেয়রের বাজেট পেশের পর সোমবার ছিল আলোচনার প্রথম পর্ব। এদিন তৃণমূলের বক্তা তালিকায় অনন্যার নাম দেখে অনেকেই কিছুটা চমকে উঠেছিলেন। তবে পূর্ব অভিজ্ঞতার ‘তিক্ততা’ থেকে শিক্ষা নিয়ে এদিন কোনও আলটপকা মন্তব্য বা বিতর্কে পা দেননি তিনি। বরং ১০ মিনিটের নির্ধারিত বক্তৃতায় পুরোপূরি তথ্যের ভিত্তিতে মেয়রের পেশ করা বাজেটের পক্ষে সওয়াল করতে দেখা যায় তাঁকে। যদিও অনন্যা দাবি করেছেন, গত বছরও তিনি বক্তৃতা করেছিলেন, কিন্তু পুরসভার অন্দরমহলের রেকর্ড বলছে ২০২৪-এর সেই ঘটনার পর দীর্ঘ সময় তাঁকে অধিবেশনে একপ্রকার ‘নিশ্চুপ’ রাখার কৌশল নিয়েছিল দল।

তৃণমূলের মুখ্যসচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত জানান, বক্তাদের তালিকা মেয়রের থেকে অনুমোদন করিয়েই চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, ১৯ মার্চ মুক্তি পেতে চলেছে অরিন্দম শীলের নতুন ছবি ‘কর্পূর’, যেখানে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনন্যা। পর্দার সেই ফুরফুরে মেজাজই যেন এদিন পুরসভার অলিন্দে বয়ে নিয়ে এলেন তিনি। যাবতীয় পুরনো কাসুন্দি ভুলে পুর-বাজেটের পক্ষে তাঁর যুক্তিজাল বুঝিয়ে দিল— শাসকদলের অন্দরে ‘শাস্তি’র মেয়াদ সম্ভবত ফুরিয়েছে।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.