‘শ্মশানে পাঠানো হবে মীনাদেবীকে’, তৃণমূল কাউন্সিলরের মন্তব্যে ধুন্ধুমার পুরসভায়

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: গত কালই দীর্ঘ বিরতির পর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ঘিরে চর্চা ছিল পুরসভার অলিন্দে। কিন্তু মঙ্গলবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে শাসকদলের এক কাউন্সিলরের ‘বেফাঁস’ মন্তব্যকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল কলকাতা পুরসভা। বিজেপির প্রবীণ কাউন্সিলর তথা প্রাক্তন ডেপুটি মেয়র মীনাদেবী পুরোহিতকে শ্মশানে পাঠানোর টিপ্পনি ঘিরে এদিন হাতাহাতির উপক্রম হয় শাসক ও বিরোধী শিবিরের মধ্যে। নজিরবিহীন এই ঘটনায় চেয়ারপার্সন মালা রায়ের ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মাকে।

ঘটনার সূত্রপাত এদিন নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিংয়ের বাজেট বক্তৃতা চলাকালীন। তারকবাবু সিরিটি শ্মশানের আধুনিকীকরণ নিয়ে বক্তব্য রাখার সময় ট্রেজারি বেঞ্চের পিছন থেকে তৃণমূলের মহেশ শর্মা বলে ওঠেন, ‘মীনাদেবীকে ওই শ্মশানেই নিয়ে যাওয়া হবে!’ জীবন্ত অবস্থায় এক জন প্রবীণ মহিলা কাউন্সিলরকে নিয়ে এই মন্তব্য কানে আসতেই ফেটে পড়েন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও বিজয় ওঝা। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে কক্ষ। দুই শিবিরের কাউন্সিলররা মুখোমুখি চলে আসেন, শুরু হয় প্রবল চেঁচামেচি। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় দেবাশিস কুমারের মতো অভিজ্ঞ কাউন্সিলরদের।

ক্ষুব্ধ মীনাদেবী পুরোহিত পরে জানান, ‘ছ’বারের জেতা কাউন্সিলর আমি, প্রাক্তন ডেপুটি মেয়র। জীবনে এমন কুরুচিকর কথা শুনতে হবে ভাবিনি। আমি জীবিত থাকা অবস্থায় কে শ্মশানে নিয়ে যাবে, সেটা কি মহেশ শর্মা ঠিক করবেন?’ যদিও মহেশবাবু এই ঘটনায় বিন্দুমাত্র অনুতপ্ত নন। তাঁর সাফাই, ‘আমি ওঁকে মরে যেতে বলিনি, সিরিটির উন্নয়ন দেখতে বলেছি।’ তবে চেয়ারপার্সন মালা রায় সাফ জানিয়ে দেন, এই ধরনের অসংযত মন্তব্য কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। বাম কাউন্সিলর মধুছন্দা দেবও এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে অভিযুক্তের ক্ষমা প্রার্থনা দাবি করেছেন।

Share on Social Media
  • Related Posts

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার কলকাতার রাস্তায়! পিচের আকাশছোঁয়া দাম ও আকালে থমকে সংস্কা

    নিউজ ডেস্ক: সুদূর মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা এবার সরাসরি প্রভাব ফেলল তিলোত্তমার রাজপথে। ইরান, ইজরায়েল এবং আমেরিকার মধ্যকার রণংদেহি পরিস্থিতির জেরে টান পড়েছে রাস্তা তৈরির প্রধান উপাদান বিটুমিন বা তরল পিচে।…

    Share on Social Media

    সেরার সেরা চার বিষয়ই তুরুপের তাস, কলেজে ভর্তিতে নয়া নিয়মের পথে কলকাতা বিশ্ববিদ্যালয়

    নিউজ ডেস্ক: উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কলেজে পা রাখার স্বপ্নে এবার বড়সড় বদল আসতে চলেছে। উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত ‘সেরা চার’ (Best of Four) বিষয়ের নম্বরের ভিত্তিতেই এবার স্নাতক স্তরে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার কলকাতার রাস্তায়! পিচের আকাশছোঁয়া দাম ও আকালে থমকে সংস্কা

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার কলকাতার রাস্তায়! পিচের আকাশছোঁয়া দাম ও আকালে থমকে সংস্কা

    সেরার সেরা চার বিষয়ই তুরুপের তাস, কলেজে ভর্তিতে নয়া নিয়মের পথে কলকাতা বিশ্ববিদ্যালয়

    সেরার সেরা চার বিষয়ই তুরুপের তাস, কলেজে ভর্তিতে নয়া নিয়মের পথে কলকাতা বিশ্ববিদ্যালয়

    ভোটের আবহে জেলের অন্দরেও কড়া পাহারা, ‘প্যারোল-ফার্লো’তে স্থগিতাদেশ কমিশনের

    ভোটের আবহে জেলের অন্দরেও কড়া পাহারা, ‘প্যারোল-ফার্লো’তে স্থগিতাদেশ কমিশনের

    চৈত্রে শ্রাবণের ধারা! অকাল বৃষ্টিতে ভিজল তপ্ত বাংলা, কাল থেকেই কি ফিরবে ভ্যাপসা গরম?

    চৈত্রে শ্রাবণের ধারা! অকাল বৃষ্টিতে ভিজল তপ্ত বাংলা, কাল থেকেই কি ফিরবে ভ্যাপসা গরম?

    ‘অনুপ্রবেশকারীদের মাথাকে জেলে ভরা হবে’, সিউড়ি থেকে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মোদীর

    ‘অনুপ্রবেশকারীদের মাথাকে জেলে ভরা হবে’, সিউড়ি থেকে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মোদীর

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.