খুনিকে চিনিয়ে দিল ১০ বছরের বীরাঙ্গনা, চিৎপুরে খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত সাঁতার প্রশিক্ষক

নিউজ ডেস্ক: বাড়িতে কেউ নেই বুঝে ঢুকেছিল ‘পরিচিত’ গৃহশিক্ষক। লুঠপাটের পর প্রমাণ লোপাট করতে একরত্তি ছাত্রীর গলায় চালিয়েছিল ছুরি। কিন্তু ১০ বছরের সেই নাবালিকার অদম্য সাহস আর উপস্থিত বুদ্ধির কাছে শেষরক্ষা হল না অপরাধীর। নিজের ছাত্রীকে খুনের চেষ্টার মামলায় শুক্রবার শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাসের এজলাসে দোষী সাব্যস্ত হল সাঁতার প্রশিক্ষক সন্দীপ সাউ। শনিবারই আদালত এই মামলায় সাজা ঘোষণা করবে।

আদালত সূত্রে খবর, ২০২৫ সালের ১৮ মার্চ দুপুরে উত্তর কলকাতার চিৎপুর থানা এলাকায় ওই নাবালিকার ফ্ল্যাটে হানা দেয় সন্দীপ। চেনা লোক হওয়ায় দরজা খুলে দিয়েছিল নাবালিকা। বাড়িতে কেউ না থাকার সুযোগে আলমারি থেকে সোনা ও টাকা হাতিয়ে নেয় যুবক। এরপরই প্রমাণ মুছে ফেলতে ছাত্রীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে সে। মৃত্যুর হাত থেকে বাঁচতে জ্ঞান হারানোর ভান করে পড়ে থাকে একরত্তি মেয়েটি। তাতেও রেহাই মেলেনি; সব্জি কাটার ছুরি দিয়ে তার গলায় কোপ মেরে চম্পট দেয় ওই ‘গুরু’। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে, কথা বলতে না পারায় সাদা কাগজে লিখে চিকিৎসকদের গোটা ঘটনা জানায় ওই খুদে।

শুরুতে পুলিশ একে আত্মহত্যার চেষ্টার ঘটনা বলে সন্দেহ করলেও, নাবালিকার বয়ানে তদন্তের মোড় ঘুরে যায়। শুক্রবার আদালতে দাঁড়িয়ে ওই খুদে যেভাবে নিজের প্রশিক্ষকের কুকীর্তির কথা তুলে ধরেছে, তার ভূয়সী প্রশংসা করেছেন খোদ বিচারক। সরকারি কৌঁসুলি অসীম কুমার অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আজকের সাজা ঘোষণার দিকেই এখন তাকিয়ে রয়েছে শহরবাসী।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.