ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়, শওকত মোল্লার কনভয় লক্ষ্য করে ‘বোমাবাজি-গুলি’, কাঠগড়ায় আইএসএফ

নিউজ ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার প্রহর গোনা চলছে, তার আগেই অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয় লক্ষ্য করে বোমাবাজি ও এক রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠল। এই হামলার নেপথ্যে সরাসরি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ-এর দিকে আঙুল তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় পোলেরহাটের দক্ষিণ গাজিপুরে একটি দলীয় বৈঠক চলাকালীন হঠাৎই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অভিযোগ, অন্ধকারে তৃণমূল নেতা খইরুল ইসলাম-সহ বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে পোলেরহাট থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন শওকত মোল্লা। সেখান থেকে ফেরার পথেই হামলার মুখে পড়ে তাঁর কনভয়।

বিধায়কের দাবি, তাঁর গাড়িটি বেরিয়ে গেলেও ঠিক পিছনের নিরাপত্তারক্ষীদের গাড়িটিতে বোমা এসে লাগে। এমনকি এক রাউন্ড গুলিও চালানো হয়েছে বলে তাঁর অভিযোগ। শওকত মোল্লা বলেন, ‘থানার ৫০০-৭০০ মিটারের মধ্যে এমন হামলা নজিরবিহীন। নওশাদ সিদ্দিকির উস্কানিতেই আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা আমাকে খুনের চেষ্টা করেছে। গাড়ির সিটের পিছনে লুকিয়ে কোনোমতে প্রাণ বাঁচিয়েছি।’ পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। যদিও এই ঘটনায় আইএসএফের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই ঘটনার পর থেকেই ভাঙড় জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.