পতাকা টাঙানো ঘিরে রণক্ষেত্র মিনাখাঁ! তৃণমূল-আইএসএফ সংঘর্ষে রক্তাক্ত ১০, এলাকায় মোতায়েন র‍্যাফ

নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই তপ্ত উত্তর ২৪ পরগনার মিনাখাঁ। রবিবার সকালে বাবুরহাট এলাকায় দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও আইএসএফ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন কর্মী গুরুতর জখম হয়েছেন বলে খবর। আহতদের উদ্ধার করে দ্রুত মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ানোয় বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি র‍্যাফ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে রবিবার সকালে বাবুরহাটে দলীয় পতাকা টাঙাচ্ছিলেন আইএসএফ কর্মীরা। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের বাধা দেয়। বচসা থেকে শুরু হওয়া এই বিবাদ মুহূর্তেই হাতাহাতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। বাঁশ, লাঠি ও লোহার রড নিয়ে দু’পক্ষই একে অপরের ওপর চড়াও হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। জেলা তৃণমূলের সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন, “আইএসএফ বিজেপির বি-টিম। প্রার্থী পদ নিয়ে নিজেদের মধ্যে মারপিট করে তৃণমূলের বদনাম করার চেষ্টা করছে।” অন্যদিকে, আইএসএফ নেতা পিয়ারুল ইসলামের পাল্টা তোপ, “তৃণমূল পায়ের তলার মাটি হারিয়ে ভয় পেয়ে আমাদের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে।” দু’পক্ষই মিনাখাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আপাতত গোটা এলাকা থমথমে।

Share on Social Media
  • Related Posts

    ঝাড়গ্রাম মেডিক্যালে মৌমাছির তাণ্ডব! চিকিৎসক-নার্সসহ জখম অন্তত ২৩, আতঙ্কে কাঁপছে হাসপাতাল

    নিউজ ডেস্ক: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে এখন চিকিৎসার চেয়েও বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে মৌমাছির ঝাঁক। গত কয়েকদিন ধরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও রোগীর পরিজনদের ওপর অতর্কিতে হামলা চালাচ্ছে বিষাক্ত…

    Share on Social Media

    মুকুল রায়ের টাইমলাইন-ভিত্তিক বিশদ রাজনৈতিক চার্ট

    🔹 1954 – জন্ম ১৭ এপ্রিল ১৯৫৪ – কাঁচরাপাড়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ। ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে প্রাথমিক সম্পৃক্ততা। 🔹 1998 – তৃণমূল কংগ্রেস গঠন All India Trinamool Congress প্রতিষ্ঠার সময়…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ঝাড়গ্রাম মেডিক্যালে মৌমাছির তাণ্ডব! চিকিৎসক-নার্সসহ জখম অন্তত ২৩, আতঙ্কে কাঁপছে হাসপাতাল

    ঝাড়গ্রাম মেডিক্যালে মৌমাছির তাণ্ডব! চিকিৎসক-নার্সসহ জখম অন্তত ২৩, আতঙ্কে কাঁপছে হাসপাতাল

    মুকুল রায়ের টাইমলাইন-ভিত্তিক বিশদ রাজনৈতিক চার্ট

    মুকুল রায়ের টাইমলাইন-ভিত্তিক বিশদ রাজনৈতিক চার্ট

    প্রয়াত রাজনীতির চাণক্য মুকুল রায়, নক্ষত্রপতন বঙ্গ রাজনীতিতে

    প্রয়াত রাজনীতির চাণক্য মুকুল রায়, নক্ষত্রপতন বঙ্গ রাজনীতিতে

    ভোররাতে নিউটাউনে তাণ্ডব! উচ্চস্বরে গান-বাজনার প্রতিবাদ করায় প্রৌঢ়ের মাথা ফাটাল মত্ত তরুণ-তরুণীরা

    ভোররাতে নিউটাউনে তাণ্ডব! উচ্চস্বরে গান-বাজনার প্রতিবাদ করায় প্রৌঢ়ের মাথা ফাটাল মত্ত তরুণ-তরুণীরা

    ছিনতাইবাজের হাতে নেই আঙুল! সিসিটিভি ফুটেজের সেই সূত্র ধরেই ট্যাংরা থেকে জালে বাইক-চোর

    ছিনতাইবাজের হাতে নেই আঙুল! সিসিটিভি ফুটেজের সেই সূত্র ধরেই ট্যাংরা থেকে জালে বাইক-চোর

    সস্তায় বোলেরো কেনার টোপ দিয়ে প্রতারণা! দুই ঘণ্টার ‘অপারেশনে’ কিনারা বারাসত পুলিশের, ধৃত ৬

    সস্তায় বোলেরো কেনার টোপ দিয়ে প্রতারণা! দুই ঘণ্টার ‘অপারেশনে’ কিনারা বারাসত পুলিশের, ধৃত ৬
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.