ছিনতাইবাজের হাতে নেই আঙুল! সিসিটিভি ফুটেজের সেই সূত্র ধরেই ট্যাংরা থেকে জালে বাইক-চোর

নিউজ ডেস্ক: হাতের একটি কাটা আঙুলই শেষমেশ কাল হলো ছিনতাইকারীর। ভবানীপুর এলাকায় তরুণীর মোবাইল ছিনতাইয়ের তদন্তে নেমে এক দুর্ধর্ষ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুব্রত সরকার। ট্যাংরা এলাকা থেকে তাকে পাকড়াও করার পাশাপাশি উদ্ধার হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত একটি চোরাই বাইকও।

পুলিশ সূত্রে খবর, গত দু’দিন আগে সন্ধ্যায় ভবানীপুরের লেকভিউ এলাকায় এক তরুণীর মোবাইল ছিনতাই করে এক বাইক আরোহী। অভিযোগ পেয়েই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন ভবানীপুর থানার তদন্তকারীরা। সেই ফুটেজেই দেখা যায়, আততায়ীর ডান হাতের একটি আঙুল নেই। এই বিশেষ শারীরিক চিহ্নটিকেই তুরুপের তাস হিসেবে ব্যবহার করেন গোয়েন্দারা। খোঁজখবর নিয়ে জানা যায়, ট্যাংরা এলাকার বাসিন্দা সুব্রত সরকারের ডান হাতে একটি আঙুল নেই এবং সে দীর্ঘ দিন ধরে ছিনতাইয়ের সঙ্গে যুক্ত। এর পরেই পুলিশ হানা দিয়ে তাকে গ্রেফতার করে।

তদন্তে আরও উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ছিনতাইয়ে ব্যবহৃত বাইকটি অন্তত দেড় বছর আগে প্রগতি ময়দান এলাকা থেকে চুরি করা হয়েছিল। সেই চোরাই বাইক নিয়েই শহরজুড়ে দাপিয়ে বেড়াত সুব্রত। ধৃতের কাছ থেকে বাইকটি বাজেয়াপ্ত করা হলেও, ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃতকে জেরা করে এই চক্রে আর কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা চলছে।

Share on Social Media
  • Related Posts

    বিচারকদের ওপর হামলা: আইনজীবীর ফোনে বিদেশের কল, মোথাবাড়ি কাণ্ডে ষড়যন্ত্রের জাল কি দেশের বাইরে?

    নিউজ ডেস্ক: মালদহের মোথাবাড়ি কাণ্ডে ধৃত আইনজীবী মোফাক্কারুল ইসলামের মোবাইল কল ডিটেইলস খতিয়ে দেখে চাঞ্চল্যকর তথ্য পেলেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-র আধিকারিকরা। তদন্তকারীরা জানতে পেরেছেন, ঘটনার ঠিক আগে এবং পরে…

    Share on Social Media

    শালিমার স্টেশনে টাকার পাহাড়, বিপুল বিদেশি মুদ্রা-সহ পাকড়াও নেপালের এক নাগরিক

    নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আবহে রাজ্যে কড়া নজরদারির মধ্যেই হাওড়ার শালিমার স্টেশন থেকে বিপুল পরিমাণ বিদেশি ও ভারতীয় মুদ্রা উদ্ধার করল রেল পুলিশ। বুধবার সন্ধ্যায় আরপিএফ (RPF) এবং জিআরপি-র (GRP)…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বিচারকদের ওপর হামলা: আইনজীবীর ফোনে বিদেশের কল, মোথাবাড়ি কাণ্ডে ষড়যন্ত্রের জাল কি দেশের বাইরে?

    বিচারকদের ওপর হামলা: আইনজীবীর ফোনে বিদেশের কল, মোথাবাড়ি কাণ্ডে ষড়যন্ত্রের জাল কি দেশের বাইরে?

    শুক্রবার সন্ধ্যায় জলকষ্টে ভুগবে হাওড়া ও বালি: মেরামতির জেরে বন্ধ পরিষেবা, জানুন বিস্তারিত

    শুক্রবার সন্ধ্যায় জলকষ্টে ভুগবে হাওড়া ও বালি: মেরামতির জেরে বন্ধ পরিষেবা, জানুন বিস্তারিত

    শালিমার স্টেশনে টাকার পাহাড়, বিপুল বিদেশি মুদ্রা-সহ পাকড়াও নেপালের এক নাগরিক

    শালিমার স্টেশনে টাকার পাহাড়, বিপুল বিদেশি মুদ্রা-সহ পাকড়াও নেপালের এক নাগরিক

    দমদমে কালবৈশাখীর ‘হ্যাটট্রিক’, ঝোড়ো ব্যাটিংয়ে পিছিয়ে কলকাতা: আজ থেকেই কি চড়বে পারদ?

    দমদমে কালবৈশাখীর ‘হ্যাটট্রিক’, ঝোড়ো ব্যাটিংয়ে পিছিয়ে কলকাতা: আজ থেকেই কি চড়বে পারদ?

    বনগাঁয় ‘লক্ষ্মণরেখা’: গাড়িতে রাজনৈতিক পতাকা-পোস্টার নিষিদ্ধ, অমান্য করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের

    বনগাঁয় ‘লক্ষ্মণরেখা’: গাড়িতে রাজনৈতিক পতাকা-পোস্টার নিষিদ্ধ, অমান্য করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের

    ভোটের মুখে পুলিশে বড় রদবদল, ৮১ ইনস্পেক্টরকে বদলি করল কমিশন: শুক্র বিকেলেই ‘ডেডলাইন’

    ভোটের মুখে পুলিশে বড় রদবদল, ৮১ ইনস্পেক্টরকে বদলি করল কমিশন: শুক্র বিকেলেই ‘ডেডলাইন’
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.