ব্যবসায়ী পরিচয়ের আড়ালে বেটিং সাম্রাজ্য, খাস কলকাতায় পুলিশের জালে হাওড়ার যুবক

নিউজ ডেস্ক: কাগজ ব্যবসায়ীর ছদ্মবেশে খাস কলকাতায় রমরমিয়ে চলছিল বেটিং চক্র। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম প্রতীক পিঞ্চা (৩২)। ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেস এলাকার একটি অফিসে হানা দিয়ে লালবাজারের গোয়েন্দারা এই চক্রের হদিস পান। হেয়ার স্ট্রিট থানায় রুজু হওয়া মামলার ভিত্তিতে তদন্তে নেমে বড়সড় সাফল্যের মুখ দেখল পুলিশ।

তদন্তকারী সূত্রে খবর, ধৃত প্রতীক আদতে রাজস্থানের বিকানেরের বাসিন্দা হলেও গত চার বছর ধরে হাওড়ার শিবপুরে বসবাস করছিলেন। এলাকায় নিজেকে কাগজের ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন তিনি। কিন্তু সেই ব্যবসার আড়ালে বিভিন্ন বেটিং অ্যাপের মাধ্যমে বড়সড় কারবার ফেঁদে বসেছিলেন প্রতীক। তল্লাশি চালিয়ে তাঁর মোবাইল ফোন থেকে একাধিক বেটিং অ্যাপের প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। ধৃতের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে আগামী ২ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং শহরের আরও কোথায় কোথায় এমন অফিস রয়েছে, তা জানতে ধৃতকে জেরা করছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.