সাদার্ন অ্যাভিনিউয়ে জোড়া অগ্নিকাণ্ড, আবাসনের ফ্ল্যাটের পর চলন্ত গাড়িতে আগুন; আতঙ্ক দক্ষিণ কলকাতায়

নিউজ ডেস্ক: শহরের বহুতলগুলোতে যেন পিছু ছাড়ছে না আগুনের আতঙ্ক। মঙ্গলবার দুপুরে দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউ এলাকার একটি অভিজাত আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। পাশাপাশি, ওই এলাকারই অন্য প্রান্তে একটি চলন্ত গাড়িতেও আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। একের পর এক আবাসনে অগ্নিকাণ্ডের জেরে মহানগরের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে।

মঙ্গলবার বেলায় সাদার্ন অ্যাভিনিউয়ের আনন্দ আবাসনের একটি ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোতে দেখেন বাসিন্দারা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। বহুতলে আগুন লাগায় আতঙ্কিত বাসিন্দারা ফ্ল্যাট ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। এক আবাসিক আতঙ্কে জানান, “প্রথমে পোড়া গন্ধ পেয়েছিলাম। দরজা খুলতেই দেখি চারদিকে শুধুই কালো ধোঁয়া।” ফ্ল্যাটগুলোর পাশাপাশি আবাসনে থাকা পোষ্য সারমেয়দেরও নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।

ঠিক একই সময়ে সাদার্ন অ্যাভিনিউয়ের অন্য প্রান্তে একটি চলন্ত চারচাকা গাড়ির ইঞ্জিনে আচমকা আগুন ধরে যায়। তবে চালকের তৎপরতায় আগুন ভয়াবহ আকার নেওয়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আনন্দ আবাসনের আগুন ঠিক কী কারণে লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি রান্নার গ্যাস থেকে এই বিপত্তি, তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

উল্লেখ্য, গত কয়েক দিনে শহরজুড়ে অগ্নিকাণ্ডের হিড়িক পড়েছে। সোমবারই রুবি সংলগ্ন ‘আরবানা’ আবাসনের একটি ফ্ল্যাটে আগুন লেগেছিল। তার কয়েক দিন আগে টালিগঞ্জের এক অভিজাত আবাসনেও একই ঘটনা ঘটে। বারবার কেন এমন বিপত্তি ঘটছে, তা নিয়ে চিন্তিত প্রশাসন।

Share on Social Media
  • Related Posts

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    নিউজ ডেস্ক: ভোটের ময়দানে এবার পরিচয় ভাঁড়িয়ে ছাপ্পা ভোট রুখতে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। ওড়না বা কাপড়ে মুখ ঢেকে কেউ যাতে পরিচয় গোপন করে বুথে ঢুকতে না পারেন, তা…

    Share on Social Media

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের বেলডাঙা হিংসা মামলায় নয়া মোড়। এবার থেকে জেল থেকে ভার্চুয়ালের বদলে সশরীরে আদালতে হাজিরা দেবেন অভিযুক্তরা। শুক্রবার কলকাতার এনআইএ (NIA) বিশেষ আদালতের বিচারক সুকুমার রায় এই আবেদন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    ভাইরাল ভিডিও-র কোপে তাসের ঘরের মতো ভাঙছে হুমায়ুনের দল, জোট ছিন্ন করল মিম-ও

    ভাইরাল ভিডিও-র কোপে তাসের ঘরের মতো ভাঙছে হুমায়ুনের দল, জোট ছিন্ন করল মিম-ও

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    ভোটের বাজারে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশিতে উদ্ধার নগদের পাহাড়

    ভোটের বাজারে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশিতে উদ্ধার নগদের পাহাড়

    আর জি কর লিফট দুর্ঘটনা: দুই নিরাপত্তারক্ষীর জামিন বাতিলের আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ সরকার

    আর জি কর লিফট দুর্ঘটনা: দুই নিরাপত্তারক্ষীর জামিন বাতিলের আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ সরকার

    জোকায় প্রস্তুত এসআইআর ট্রাইবুনাল, ১৯ বিচারপতির সঙ্গ দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর

    জোকায় প্রস্তুত এসআইআর ট্রাইবুনাল, ১৯ বিচারপতির সঙ্গ দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.