কালই প্রকাশ পাচ্ছে রাজ্যের ভোটার তালিকা, নাম থাকলেও কাদের পাশে থাকবে ‘বিচারাধীন’ তকমা?

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর অবশেষে আগামীকাল, ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। তবে এখনই একে ‘চূড়ান্ত’ বলে মানতে নারাজ ওয়াকিবহাল মহল। কমিশন সূত্রে খবর, এই তালিকায় সকলের নাম থাকলেও ধাপে ধাপে আসবে আরও তালিকা। মূলত কাদের নাম যাচাই হয়েছে আর কাদের তথ্য এখনও ‘বিচারাধীন’, তা স্পষ্ট করে দেওয়া হবে এই অন্তর্বর্তী তালিকায়।

রাজ্যের ভোটার তালিকার তথ্যগত অসঙ্গতি নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপড়েন চলছে। কমিশন ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিল শীর্ষ আদালত। বর্তমানে কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকরা এই ত্রুটি সংশোধনের ভার নিয়েছেন। আদালত জানিয়েছিল, ২৮ তারিখ পর্যন্ত কাজের অগ্রগতি অনুযায়ীই তালিকা প্রকাশ করতে হবে।

জানা গিয়েছে, এই তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম থাকবে। তবে ভোটাররা সেখানে নিজেদের নামের পাশে বিভিন্ন ‘ক্যাটেগরি’ দেখতে পাবেন। যাঁদের তথ্যে কোনও ভুল নেই, তাঁদের শুধু নাম থাকবে। কিন্তু যাদের নাম এখনও যাচাই বা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, তাঁদের নামের পাশে লেখা থাকবে ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’। বর্তমানে এই সংখ্যাটি প্রায় ৬০ লক্ষ। পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়ার মাধ্যমে এঁরা ‘যোগ্য’ প্রমাণিত হলে তবেই চূড়ান্ত তালিকায় পাকাপাকি নাম উঠবে। এছাড়া তালিকায় মৃত বা নিখোঁজ ভোটারদের নামের পাশে ‘ডিলিটেড’ শব্দটিও উল্লেখ থাকবে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, খসড়া তালিকার কাঠামো মেনেই কাজ এগোচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যে কলকাতা হাই কোর্ট ৫৩২ জন বিচারবিভাগীয় আধিকারিক নিয়োগ করেছে। কাজের গতি বাড়াতে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকেও ১০০ জন করে বিচারক চেয়ে পাঠানো হয়েছে। নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকার এই বিশেষ সংস্কার রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    নিউজ ডেস্ক: বাড়ি দখলমুক্ত করতে ভাড়া করা গুন্ডা এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরি বা ইডি (ED)-র হেফাজতে রয়েছে, আর সেই গুন্ডাকে নগদে টাকা দেওয়ার অপরাধে বাড়ির মালিককেও গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় এজেন্সি!…

    Share on Social Media

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    নিউজ ডেস্ক: জরুরি চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্সের জন্য আর দালালের চক্করে ঘুরতে হবে না, বা গুণতে হবে না আকাশছোঁয়া ভাড়া। এবার ওলা (Ola) বা উবেরের (Uber) মতোই মোবাইলের একটি অ্যাপে বুক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.