চা বলয়ে নক্ষত্রপতন, প্রয়াত শ্রমিক নেতা মণি কুমার দার্ণাল

নিউজ ডেস্ক: উত্তরবঙ্গের চা বলয় আজ অভিভাবকহীন। প্রয়াত হলেন চা শ্রমিক আন্দোলনের অন্যতম বলিষ্ঠ এবং নির্ভীক কণ্ঠস্বর মণি কুমার দার্ণাল (৬৫)। শনিবার গভীর রাতে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে মারণ রোগ ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছিলেন এই প্রবীণ নেতা। তাঁর প্রয়াণের খবর চাউর হতেই চা বাগান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নাগরাকাটার কূর্তি চা বাগানের এক শ্রমিক পরিবারে জন্ম মণি কুমারের। কিংবদন্তি নেতা সমীর রায়ের হাত ধরে ট্রেড ইউনিয়নে হাতেখড়ি হওয়া এই মানুষটি নিজের দক্ষতায় হয়ে উঠেছিলেন চা বলয়ের ‘ক্রাইসিস ম্যানেজার’। আইএনটিইউসি-র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং এনইউপিডব্লিউইউ-র সাধারণ সম্পাদক হিসেবে চা শ্রমিকদের নূন্যতম মজুরির লড়াইয়ে তিনি ছিলেন অন্যতম প্রধান সেনাপতি। আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের সভাপতি বা অবিভক্ত জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য হিসেবে কাজ করলেও, ক্ষমতার অলিন্দে থাকা বড় পদের প্রলোভন তাঁকে আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি।

মণি কুমার দার্ণালের প্রয়াণে রাজনৈতিক মতভেদ ভুলে শোক প্রকাশ করেছেন সব পক্ষের নেতৃত্ব। সিটু (CITU) রাজ্য সম্পাদক জিয়াউল আলম তাঁকে ‘প্রকৃত বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন। শোকপ্রকাশ করেছেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন এবং আইটিপিএ-র (ITPA) নেতৃত্বও। বীরপাড়ার সুভাষ পল্লীর বাসিন্দা মণি কুমারের মরদেহ এদিন তাঁর বাসভবনে আনা হলে হাজার হাজার শ্রমিক অশ্রুসজল চোখে শেষ শ্রদ্ধা জানান। চা বাগানের প্রতিটি পাতায় পাতায় আজ যেন প্রিয় নেতার বিদায়ে বিষণ্ণতার সুর।

Share on Social Media
  • Related Posts

    নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে ক্ষোভ উগরে প্রতিবাদী চিঠিতে সই ১১ রাজবংশী গুণীজনের

    নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অসত্য, ভিত্তিহীন ও চরম অপমানজনক মন্তব্য করার অভিযোগে তীব্র বিতর্কে জড়ালেন দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা তথা রাজ্যসভার বিজেপি…

    Share on Social Media

    বুসানে বিশ্ব ঐতিহ্য সম্মেলনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত ডিএইচআর

    নিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত অষ্টম ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ম্যানেজার্স ফোরাম’-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে এলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)-র ডিরেক্টর ঋষভ চৌধুরী। গত ১৬ থেকে ২৩ জুলাই…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.