৯ মার্চ বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, ভোট ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা!

নিউজ ডেস্ক: রাজ্যে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এবার সরাসরি ময়দানে নামছে নির্বাচন কমিশন। সব কিছু ঠিক থাকলে আগামী ৯ মার্চ দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন। রাজনৈতিক মহলের ধারণা, এই সফরের পরেই দিল্লিতে ফিরে গিয়ে যে কোনো মুহূর্তে রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেবে কমিশন।

ইতিমধ্যেই অসম, তামিলনাড়ু ও পুদুচেরির মতো ভোটমুখী রাজ্যগুলি সফর সেরেছে কমিশনের ফুল বেঞ্চ। এবার পশ্চিমবঙ্গের পালা। সূত্রের খবর, সোমবার দিল্লিতে এক উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠকে রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের কড়া বার্তা দিয়েছে কমিশন। বিশেষ করে কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহার এবং স্পর্শকাতর বুথগুলিতে নিরাপত্তার বিষয়ে কোনও আপস করা হবে না বলে জানানো হয়েছে।

এবারের নির্বাচনে বুথ বিন্যাস নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এসআইআর (SIR) বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার কাজ বকেয়া থাকায় নতুন করে বুথ বাড়ানোর পরিকল্পনা বাতিল করা হয়েছে। ফলে আগের মতোই রাজ্যে মোট ৮০,৬৮১টি বুথেই ভোটগ্রহণ হবে। তবে বহুতল আবাসন বা জনবহুল এলাকায় ভোটারদের সুবিধার জন্য অতিরিক্ত ৫০ থেকে ৬০টি বুথ যুক্ত হতে পারে। মূলত ১২০০-র বেশি ভোটার থাকা বুথগুলিকে ভেঙে নতুন বুথ করার কথা থাকলেও, সময় স্বল্পতার কারণে এবার তা কার্যকর হচ্ছে না।

ভোটের নিরাপত্তা নিশ্চিত করতেও বড় পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। আগামী ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কোম্পানি বাহিনী রাজ্যে চলে আসবে। অর্থাৎ ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে মোট ৪৮০ কোম্পানি আধাসেনা মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে কমিশন। কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরের মতো স্পর্শকাতর জেলাগুলিতে সব থেকে বেশি বাহিনী রাখা হচ্ছে। কমিশনের এই তৎপরতা দেখে স্পষ্ট, এপ্রিল-মে মাসেই বঙ্গে গণতন্ত্রের উৎসব শুরু হতে চলেছে।

Share on Social Media
  • Related Posts

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    নিউজ ডেস্ক: বাড়ি দখলমুক্ত করতে ভাড়া করা গুন্ডা এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরি বা ইডি (ED)-র হেফাজতে রয়েছে, আর সেই গুন্ডাকে নগদে টাকা দেওয়ার অপরাধে বাড়ির মালিককেও গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় এজেন্সি!…

    Share on Social Media

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    নিউজ ডেস্ক: জরুরি চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্সের জন্য আর দালালের চক্করে ঘুরতে হবে না, বা গুণতে হবে না আকাশছোঁয়া ভাড়া। এবার ওলা (Ola) বা উবেরের (Uber) মতোই মোবাইলের একটি অ্যাপে বুক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.