ভোটার তালিকা থেকে নাম বাদের চক্রান্ত! কমিশনের দপ্তরের সামনে বামেদের রাতভর অবস্থান

উজ ডেস্ক: ভোটার তালিকা সংশোধন ঘিরে ফের একবার তপ্ত হয়ে উঠল তিলোত্তমার রাজপথ। বামফ্রন্টের দলগুলোর সঙ্গে সিপিআই (এমএল) লিবারেশন ও আরজেডি বুধবার দুপুরে নির্বাচন কমিশন দপ্তর অভিযানে নামল। তাদের মূল অভিযোগ, এসআইআরের (SIR) মাধ্যমে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার এক গভীর চক্রান্ত শুরু হয়েছে, যা রুখে দিতে হবে। এ দিন দুপুরে টি বোর্ড থেকে শুরু হওয়া মিছিল ব্যারিকেড করে কমিশন দপ্তরের অদূরে আটকে দেয় পুলিশ। কমিশনের এই ‘চক্রান্ত’ প্রতিবাদে বামেরা সেখানেই সারারাত অবস্থান করেন। বিকেল হতে ইফতার করা হয় রাস্তাতেই। নেতৃত্বের অভিযোগ, রাত ৮টা নাগাদ প্রশাসনের তরফে এই অবস্থান তুলে দেওয়ার চেষ্টা হয়।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একে ‘ছক ভাঙা আন্দোলন’ বলছেন। মিছিল আটকাতে পুলিশ শক্তপোক্ত ব্যারিকেড রেখেছিল, তবে সেই ব্যারিকেড টপকানোর চেষ্টা করেননি নেতৃত্ব। ব্যরিকেডের ওপারেই বক্তব্য রাখেন বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো বাম নেতৃত্ব। এসআইআর নিয়ে এর আগে ওই স্থানেই জনসভা করেছিল বামেরা। এবার দীর্ঘ অবস্থানের সিন্ধান্ত ভোটের আগে কর্মী-সমর্থকদের উত্সাহ জোগাবে বলেই মনে করছেন নেতৃত্ব। সেলিম বলেন, “সঠিক ভোটার তালিকা ছাড়া ভোট হবে না।” বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “দিল্লি থেকে বলল, ডেপুটেশন সিইও (CEO) নেবেন। এখন সিইও বলছেন, তিনি পারবেন না। গণতান্ত্রিক ব্যবস্থার নিয়ম প্রতিবাদ করা। সিইও না এলে আমরা অনেকক্ষণ থাকব। ধর্ম, ভাষা, জাতের ভিত্তিতে নাম বাদ দেওয়া হয়েছে। বাংলার জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে।”

Share on Social Media
  • Related Posts

    ১০ বছর সময় দিন, বাংলাকে শীর্ষে নিয়ে যাব: সাঁইথিয়ায় বার্তা রাজনাথের; মেদিনীপুরে যোগীর হুঙ্কার— ‘এ বার বিকাশের খেলা’

    নিউজ ডেস্ক: প্রথম দফার ভোটের বাদ্যি বাজার ঠিক আগে রাজ্যে প্রচারে ‘অল-আউট’ ঝাঁপালো গেরুয়া শিবির। সোমবার ২০ এপ্রিল, বীরভূম থেকে পশ্চিম মেদিনীপুর— রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নক্ষত্র সমাবেশে তপ্ত হয়ে…

    Share on Social Media

    পাসপোর্ট রয়েছে, ভোট দিয়েছেন আজীবন! নাম বাদ পড়ায় ট্রাইব্যুনালকে ‘দ্রুত শুনানি’র নির্দেশ সুপ্রিম কোর্টের

    নিউজ ডেস্ক: বৈধ পাসপোর্ট রয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল এবং গত দুই দশক ধরে নিয়মিত ভোটও দিয়েছেন। অথচ, সাম্প্রতিক এসআইআর (SIR) প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে হঠাতই নাম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের মুখে উত্তপ্ত ফরাক্কা! কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে বিস্ফোরণ, ধসে পড়ল পাঁচিল

    ভোটের মুখে উত্তপ্ত ফরাক্কা! কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে বিস্ফোরণ, ধসে পড়ল পাঁচিল

    মদ্যপ পুলিশ চালকের তাণ্ডব! আসানসোলে সরু গলির ভেতরে ঢুকে পিষে দিল ৪ জনকে, রণক্ষেত্র রেলপার

    মদ্যপ পুলিশ চালকের তাণ্ডব! আসানসোলে সরু গলির ভেতরে ঢুকে পিষে দিল ৪ জনকে, রণক্ষেত্র রেলপার

    বর্ধমান নবাবহাটের নার্সিংহোমে বিধ্বংসী আগুন, প্রাণহাতে রোগীদের উদ্ধার করলেন স্থানীয়রা

    বর্ধমান নবাবহাটের নার্সিংহোমে বিধ্বংসী আগুন, প্রাণহাতে রোগীদের উদ্ধার করলেন স্থানীয়রা

    একদা লালদুর্গ কেশপুরে ফিকে লাল আবির! রেশনের চাল আর ডাল-আলুভাতে খেয়েই অস্তিত্বের লড়াইয়ে ‘লালবাড়ি’

    একদা লালদুর্গ কেশপুরে ফিকে লাল আবির! রেশনের চাল আর ডাল-আলুভাতে খেয়েই অস্তিত্বের লড়াইয়ে ‘লালবাড়ি’

    ১০ বছর সময় দিন, বাংলাকে শীর্ষে নিয়ে যাব: সাঁইথিয়ায় বার্তা রাজনাথের; মেদিনীপুরে যোগীর হুঙ্কার— ‘এ বার বিকাশের খেলা’

    ১০ বছর সময় দিন, বাংলাকে শীর্ষে নিয়ে যাব: সাঁইথিয়ায় বার্তা রাজনাথের; মেদিনীপুরে যোগীর হুঙ্কার— ‘এ বার বিকাশের খেলা’

    ভোটের ৩ দিন আগে গোসাবায় গুলিবৃষ্টি, রক্তাক্ত তৃণমূল কর্মী; অভিযোগের তির বিজেপির দিকে

    ভোটের ৩ দিন আগে গোসাবায় গুলিবৃষ্টি, রক্তাক্ত তৃণমূল কর্মী; অভিযোগের তির বিজেপির দিকে
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.