সাধুবেশে ফাঁড়ার ভয়, মন্ত্রপুত আংটি হাতিয়ে চম্পট! নিউ আলিপুরে কেপমারি কাণ্ডে ধৃত ‘প্রধান সন্ন্যাসী’

নিউজ ডেস্ক: সাতসকালে সাধু বেশে হানা। বাড়ির মালিকের সোনার আংটি মন্ত্রপুত করে দেওয়ার টোপ দিয়ে কেপমারি চালাল একদল দুষ্কৃতী। প্রায় ৩ গ্রাম ওজনের ওই সোনার অলংকার হাতিয়ে চম্পট দেয় তারা। নিউ আলিপুর থানায় অভিযোগ জানান বাড়ির মালিক। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। কিন্তু, কিনারা না হওয়ায় তদন্তভার যায় লালবাজারের গোয়েন্দা বিভাগের ওয়াচ শাখার হাতে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে মূল অভিযুক্ত তথা ‘প্রধান সন্ন্যাসী’কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রাজু কুমার (৩৫)।

৩ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে। সাতসকালে অভিজাত এলাকায় হঠাৎ একদল সাধুর আগমন হয়। নিউ আলিপুরের পি-৮০৮ নম্বর বাড়িতে বেল বাজান তাঁরা। দরজা খোলেন গৃহকর্তা অনির্বাণ দাশগুপ্ত। তিনি একটি বেসরকারি ব্যাংকের সিনিয়ার ম্যানেজার পদে কর্মরত। বাড়িতে সাধু আসায় তাঁর সঙ্গে ভক্তি ভরে কথা বলছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, সাধুর ছদ্মবেশে রাজু ব্যাংক ম্যানেজারকে দুর্ঘটনার ফাঁড়ার কথা বলে ভয় দেখায়। ‘কীভাবে সেই ফাঁড়া কাটবে?’— জানতে চান অনির্বাণ। ছদ্মবেশী সাধুর ততক্ষণে নজর পড়েছে ব্যাংক ম্যানেজারের ডান হাতের আঙুলে থাকা সোনার আংটিতে। সাধু জানায়, ওই আংটি মন্ত্রপুত করে দিলেই ফাঁড়া কাটবে। প্রাণভয়ে সেই আংটি বেমালুম খুলে দেন অনির্বাণবাবু।

এরপরেই ‘সাধু’র কারসাজি! তিনি বলেন, ‘আপনি পিছন ঘুরুন। ৫ মিনিট চোখ বন্ধ করে থাকতে হবে। আংটি মন্ত্রপুত করার পদ্ধতি দেখে নিলে আর কাজ হবে না। ফাঁড়া কাটবে না। দুর্ঘটনার কবলে পড়তে হতে পারে তাঁকে।’ একথা শুনেই পিছন ঘুরে যান ব্যাংক ম্যানেজার। তাতেই দলবল নিয়ে চম্পট দেয় ভেকধারী সাধুর দল। কেপমারির শিকার হয়েছেন বুঝতে পেরে দ্রুত নিউ আলিপুর থানায় গিয়ে অভিযোগ করেন অনির্বাণ। কীভাবে সাধুর খপ্পড়ে পড়লেন তিনি? তা নিয়ে থানাতেও একাধিক প্রশ্নের সম্মুখীন হন তিনি। লালবাজার জানিয়েছে, ওই বাড়িতে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। এছাড়াও রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। প্রায় ২৫টি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারেন, রাজুই মূল অভিযুক্ত। সোনার আংটি হাতানোর পর নিউ আলিপুরের একটি গলিতে গিয়ে বেশ বদলে নেয় অভিযুক্তরা। সাধারণ জামাকাপড় পড়ে এলাকা থেকে চম্পট দেয় তারা। হেস্টিংস ব্রিজের তলায় ঝুপড়িতে বসবাস করে রাজু। যদিও তার আদি বাড়ি গুজরাতে। অভিযুক্তের থেকে খোয়া যাওয়া আংটি উদ্ধার করেছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    ভোটের অশান্তি রুখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন, লোকভবনের কড়া নজরদারিতে এবার গণতন্ত্রের উৎসব

    নিউজ ডেস্ক: রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামল লোকভবন (রাজভবন)। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি বিশেষ বিবৃতি জারি করে লোকভবনের তরফে জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় কোনো অভাব-অভিযোগ…

    Share on Social Media

    প্রথম দফার ঠিক আগেই হাইকোর্টে জনস্বার্থ মামলা, ২৭ লক্ষ নাম বাদ পড়ায় কাঠগড়ায় নির্বাচন কমিশন

    নিউজ ডেস্ক: প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আটচল্লিশ ঘণ্টা আগে বড়সড় আইনি জটিলতার মুখে নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়া এবং আপিল প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলে মঙ্গলবার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের অশান্তি রুখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন, লোকভবনের কড়া নজরদারিতে এবার গণতন্ত্রের উৎসব

    ভোটের অশান্তি রুখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন, লোকভবনের কড়া নজরদারিতে এবার গণতন্ত্রের উৎসব

    মালদহে ভোটের ‘মাস্টার কন্ট্রোল রুম’, আকাশছোঁয়া কেন্দ্রীয় বাহিনী আর ওয়েবকাস্টিংয়ে নজিরবিহীন নজরদারি

    মালদহে ভোটের ‘মাস্টার কন্ট্রোল রুম’, আকাশছোঁয়া কেন্দ্রীয় বাহিনী আর ওয়েবকাস্টিংয়ে নজিরবিহীন নজরদারি

    ‘ভোট দিলে পিস পিস করে দেব’, লাভপুরে তৃণমূল নেতার ‘হুমকি’ ঘিরে তোলপাড় বীরভূম

    ‘ভোট দিলে পিস পিস করে দেব’, লাভপুরে তৃণমূল নেতার ‘হুমকি’ ঘিরে তোলপাড় বীরভূম

    ভোটের মুখে উত্তরবঙ্গ জুড়ে ‘শুষ্ক’ হাহাকার, কমিশনের কড়া নির্দেশে কার্যত দিশেহারা সুরাপ্রেমীরা

    ভোটের মুখে উত্তরবঙ্গ জুড়ে ‘শুষ্ক’ হাহাকার, কমিশনের কড়া নির্দেশে কার্যত দিশেহারা সুরাপ্রেমীরা

    মর্নিং ওয়াকে গিয়ে মৃত্যু প্রৌঢ়ের, নেপথ্যে কি ঘাতক গাড়ি না কি পরিকল্পিত খুন? ভীমপুরে দানা বাঁধছে রহস্য

    মর্নিং ওয়াকে গিয়ে মৃত্যু প্রৌঢ়ের, নেপথ্যে কি ঘাতক গাড়ি না কি পরিকল্পিত খুন? ভীমপুরে দানা বাঁধছে রহস্য

    বর্ধমানে নার্সিংহোমে অগ্নিকাণ্ড: ‘ব্যাঙের ছাতার’ মতো গজিয়ে ওঠা ক্লিনিকে নজরদারি কোথায়? প্রশ্নে জেলা স্বাস্থ্য দপ্তর

    বর্ধমানে নার্সিংহোমে অগ্নিকাণ্ড: ‘ব্যাঙের ছাতার’ মতো গজিয়ে ওঠা ক্লিনিকে নজরদারি কোথায়? প্রশ্নে জেলা স্বাস্থ্য দপ্তর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.