রবিবার ট্রেনের চাকা থামবে হাওড়া ও শিয়ালদহে, মেরামতির জেরে বাতিল একগুচ্ছ লোকাল

নিউজ ডেস্ক: ছুটির দিনে ফের রেল বিভ্রাটের ভ্রুকুটি। রেললাইনের জরুরি রক্ষণাবেক্ষণ এবং ইঞ্জিনিয়ারিং মেরামতির কাজের জন্য আগামিকাল, রবিবার (৮ মার্চ) হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের বিস্তীর্ণ অংশে ট্রেন চলাচলে বড়সড় কাটছাঁট করা হয়েছে। রেল সূত্রের খবর, ওভারহেড তারের সংস্কার ও সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণের জন্য এই ‘মেইনটেন্যান্স ব্লক’ নেওয়া হয়েছে। এর ফলে দিনভর একাধিক লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।

রবিবার ছুটির আমেজে যাঁরা বাইরে বেরোনোর পরিকল্পনা করেছিলেন, তাঁদের জন্য এই খবর যথেষ্ট উদ্বেগের। হাওড়া ও শিয়ালদহের বিভিন্ন শাখায় রক্ষণাবেক্ষণের কাজ চলায় যাত্রী ভোগান্তি চরমে পৌঁছনোর আশঙ্কা করা হচ্ছে।

বাতিল লোকাল ট্রেনের তালিকা: রেল সূত্রের খবর অনুযায়ী, হাওড়া থেকে ৩৭৮২৩, ৩৭৮২৭, ৩৭৬৫১, ৩৭২৩৭, ৩৬৮২১, ৩৬০৩১-সহ একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে। একই ভাবে ব্যান্ডেল থেকে ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭৭৪৯ এবং শিয়ালদহ থেকে ৩২২৩৩, ৩২২৩৫ ও ৩১১৫১ নম্বর লোকাল ট্রেনগুলি চলবে না। এছাড়াও বর্ধমান, কাটোয়া, ডানকুনি, শেওড়াফুলি ও আজিমগঞ্জ শাখা থেকেও একাধিক লোকাল ট্রেন বাতিলের তালিকায় রয়েছে।

এক্সপ্রেস ও মেমু ট্রেনের সময় পরিবর্তন: লোকাল ট্রেনের পাশাপাশি এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতেও বদল আনা হয়েছে। জামালপুর–হাওড়া কবিগুরু এক্সপ্রেস (১৩০১৬) সকাল ৬টা ২৫ মিনিটের পরিবর্তে ২ ঘণ্টা বিলম্বে সকাল ৮টা ২৫ মিনিটে ছাড়বে। গোড্ডা–শিয়ালদহ মেমু নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করবে। এছাড়াও হাওড়া–জামালপুর কবিগুরু এক্সপ্রেস এবং রামপুরহাট–জসিডি মেমুর সময়ও পরিবর্তন করা হয়েছে।

যাত্রাপথে নিয়ন্ত্রণ: রক্ষণাবেক্ষণের কাজের জেরে রবিবার যাত্রাপথে আটকে থাকতে হতে পারে হাওড়া–রামপুরহাট শহিদ এক্সপ্রেস (১২৩৪৭) এবং জয়নগর–হাওড়া এক্সপ্রেসকে (১৩০৩২)। এই দুটি ট্রেনকে পথে অন্তত ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    ভোটের দিন এলাকা ছাড়ায় নিষেধাজ্ঞা প্রার্থীদের, দাগি অপরাধীদের বাগে আনতে এবার সরাসরি ডিজি-কে চিঠি কমিশনের

    নিউজ ডেস্ক: প্রথম দফার ভোটের ঠিক প্রাক্কালে প্রার্থীদের জন্য কড়া লক্ষ্মণরেখা টেনে দিল নির্বাচন কমিশন। নির্দেশিকা অনুযায়ী, বৃহস্পতিবার নির্বাচনের দিন সকাল ৬টা থেকে ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কোনও…

    Share on Social Media

    প্রথম দফার ভোটের আগেই সিজিও-তে নুসরত, সঙ্গী যশ, ফ্ল্যাট প্রতারণা মামলায় হাজিরা দিলেন প্রাক্তন সাংসদ

    নিউজ ডেস্ক: রাজ্যের প্রথম দফার ভোটের ঠিক প্রাক্কালে বড়সড় চাঞ্চল্য। পুরনো একটি আর্থিক দুর্নীতি মামলায় ইডি-র তলবে  বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের মুখে রাস্তা-নিকাশি নিয়ে ক্ষোভ, সোনারপুরে অবরোধ বাসিন্দাদের, লড়াইয়ে নামল বিরোধীরাও

    ভোটের মুখে রাস্তা-নিকাশি নিয়ে ক্ষোভ, সোনারপুরে অবরোধ বাসিন্দাদের, লড়াইয়ে নামল বিরোধীরাও

    ভোটের দিন এলাকা ছাড়ায় নিষেধাজ্ঞা প্রার্থীদের, দাগি অপরাধীদের বাগে আনতে এবার সরাসরি ডিজি-কে চিঠি কমিশনের

    ভোটের দিন এলাকা ছাড়ায় নিষেধাজ্ঞা প্রার্থীদের, দাগি অপরাধীদের বাগে আনতে এবার সরাসরি ডিজি-কে চিঠি কমিশনের

    প্রথম দফার ভোটের আগেই সিজিও-তে নুসরত, সঙ্গী যশ, ফ্ল্যাট প্রতারণা মামলায় হাজিরা দিলেন প্রাক্তন সাংসদ

    প্রথম দফার ভোটের আগেই সিজিও-তে নুসরত, সঙ্গী যশ, ফ্ল্যাট প্রতারণা মামলায় হাজিরা দিলেন প্রাক্তন সাংসদ

    বাংলার ভোট দেখতে রাজ্যে আন্তর্জাতিক প্রতিনিধি দল, ইভিএম-এর খুঁটিনাটি বুঝে নিলেন বিদেশি অতিথিরা

    বাংলার ভোট দেখতে রাজ্যে আন্তর্জাতিক প্রতিনিধি দল, ইভিএম-এর খুঁটিনাটি বুঝে নিলেন বিদেশি অতিথিরা

    মুর্শিদাবাদে পুলিশের বড় সাফল্য, তৃণমূলের পতাকা ঢাকা গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ মদ

    মুর্শিদাবাদে পুলিশের বড় সাফল্য, তৃণমূলের পতাকা ঢাকা গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ মদ

    সুপ্রিম নির্দেশে শেষ মুহূর্তে ভাগ্যবদল, ট্রাইব্যুনালের তালিকায় নাম ফিরল বহু ভোটারের

    সুপ্রিম নির্দেশে শেষ মুহূর্তে ভাগ্যবদল, ট্রাইব্যুনালের তালিকায় নাম ফিরল বহু ভোটারের
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.