যুদ্ধাতঙ্কের মাঝেও স্বস্তি! ভারতে এক ধাক্কায় ৮ হাজার টাকা সস্তা সোনা, জানুন কলকাতার বাজারদর

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইজরায়েল-ইরান সংঘাতের পারদ চড়ছে বিশ্বজুড়ে। কিন্তু আন্তর্জাতিক বাজারের এই ডামাডোলের মধ্যেই ভারতীয় স্বর্ণবাজারে উলটপুরাণ। গত তিন দিনে ঘরোয়া বাজারে সোনার দাম কমেছে প্রায় ৮,৭২০ টাকা। শনিবার সকাল থেকেই দেশের বড় শহরগুলিতে সোনার দামে বড়সড় পতন লক্ষ করা গেছে। শুধু সোনাই নয়, পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও।

বাজার বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে হলুদ ধাতুর দরে ব্যাপক ওঠানামা চলছে। তবে ভারতে গত তিন দিন ধরে টানা কমছে সোনার দাম। ৭ মার্চ, ২০২৬ শনিবার রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম নেমে এসেছে ১,৬১,২৭০ টাকায়। মুম্বইতেও দাম কমে রেকর্ড করা হয়েছে ১,৬১,১২০ টাকা। এর আগে শুক্রবারও দিল্লিতে সোনার দাম ১০ গ্রাম প্রতি প্রায় ১,১০০ টাকা কমেছিল।

কলকাতার বাজারদর: পূর্ব ভারতের সোনার গয়নার অন্যতম বড় বাজার তিলোত্তমা। আজ কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১,৬১,১২০ টাকা। ২২ ক্যারেট সোনার (গয়না সোনা) দাম ১,৪৭,৬৯০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ১,১৫,৬৬০ টাকা। মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতেও প্রায় একই দামে সোনা কেনাবেচা হচ্ছে। অন্যদিকে উত্তর ভারতের শহর লখনউ বা চণ্ডীগড়ে ২৪ ক্যারেট সোনার দাম সামান্য বেশি, সেখানে ১০ গ্রামের দাম ১,৬১,২৭০ টাকা।

রুপোর বাজারেও পতন: সোনার পদাঙ্ক অনুসরণ করে দাম কমেছে রুপোরও। শনিবার সকালে প্রতি কেজি রুপোর দাম ২,৮৪,৯০০ টাকা রেকর্ড করা হলেও দিল্লির বাজারে তা ২,৭১,৭০০ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। যদিও আন্তর্জাতিক বাজারে রুপোর দাম ১.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৮৩.৪০ ডলারে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের দাবি, বিশ্ব বাজারের এই অস্থিরতা আর কতদিন বজায় থাকে, তার ওপরই নির্ভর করছে আগামী দিনে গয়নার দাম বাড়বে না কমবে।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.