ছেলের বিশেষ সক্ষমতাই কি কাল হল? মেমারিতে নিজের সন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেফতার বাবা

নিউজ ডেস্ক: জন্ম থেকে বিশেষ ভাবে সক্ষম হওয়াটাই কি অভিশাপ ছিল একরত্তি শিশুটির কাছে? মেমারির মোড়লগ্রামে নিজের সন্তানকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগে গ্রেফতার হলেন খোদ জন্মদাতা পিতা। অভিযুক্তের নাম সোনালাল মাণ্ডি। অভাবের সংসারে অসুস্থ সন্তানকে ‘বোঝা’ মনে করেই এই চরম পথ বেছে নিয়েছেন তিনি— প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের।

স্থানীয় সূত্রে খবর, জন্মের পর থেকেই ওই শিশুটি বিশেষ ভাবে সক্ষম ছিল। প্রসবের পর শারীরিক জটিলতায় মৃত্যু হয় শিশুর মায়ের। ফলে মাতৃহীন অসুস্থ সন্তানকে বড় করে তোলার সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে বাবা সোনালালের কাঁধে। অভিযোগ, দিনের পর দিন অসুস্থ শিশুর দেখাশোনা করতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলেছিলেন তিনি। বহুবার সন্তানকে অনাথ আশ্রমে পাঠানোর চেষ্টা করেও বিফল হন সোনালাল। শেষ পর্যন্ত বুধবার নিজের ছেলেকে গ্রামের এক দিঘির পাড়ে নিয়ে গিয়ে নৃশংসভাবে শ্বাসরোধ করে খুন করেন তিনি। নিথর দেহটি সেখানেই ফেলে রেখে চম্পট দেন।

পরের দিন ভোরে দিঘির পাড়ে একটি শিশুর দেহ পড়ে থাকতে দেখে শোরগোল পড়ে যায় এলাকায়। তড়িঘড়ি মেমারি থানায় খবর দেন গ্রামবাসীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তে নেমে মৃত শিশুর বাবা সোনালালকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই ভেঙে পড়েন তিনি। নিজের হাতে ছেলেকে খুনের কথা স্বীকার করে নেন অভিযুক্ত।

এই পৈশাচিক ঘটনায় স্তম্ভিত মোরলগ্রামের বাসিন্দারা। দারিদ্র্য নাকি মানসিক অবসাদ— ঠিক কী কারণে একজন পিতা এমন নৃশংস হয়ে উঠলেন, তা খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ। অভিযুক্ত বাবার বিরুদ্ধে খুনের মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    ভেঙে পড়ল সবুজের শেষ দুর্গ, বর্ধমানে গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূলের হেভিওয়েটরা

    নিউজ ডেস্ক: একদা বামেদের ‘লাল দুর্গ’ হিসেবে পরিচিত বর্ধমান ২০১১-র পরিবর্তনের পর তৃণমূলের অন্যতম অভেদ্য ঘাঁটিতে পরিণত হয়েছিল। কিন্তু ২০২৬-এর নির্বাচনে সেই ‘সবুজ দুর্গ’ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। পূর্ব…

    Share on Social Media

    বর্ধমানে নার্সিংহোমে অগ্নিকাণ্ড: ‘ব্যাঙের ছাতার’ মতো গজিয়ে ওঠা ক্লিনিকে নজরদারি কোথায়? প্রশ্নে জেলা স্বাস্থ্য দপ্তর

    নিউজ ডেস্ক: বর্ধমান শহরের একটি নার্সিংহোমে অগ্নিকাণ্ডের ঘটনায় ফের একবার জেলা স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। স্থানীয়দের অভিযোগ, শহরে নিয়মবহির্ভূতভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য নার্সিংহোম,…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    করিমপুরে ‘তারকা’ পতন, সোহমকে হারিয়ে গড় পুনরুদ্ধার করলেন বিজেপির সমরেন্দ্রনাথ

    করিমপুরে ‘তারকা’ পতন, সোহমকে হারিয়ে গড় পুনরুদ্ধার করলেন বিজেপির সমরেন্দ্রনাথ

    ঘাটাল মহকুমায় তৃণমূল সাফ, শীতল-তপন-সুকান্তদের দাপটে সব আসনেই ফুটল পদ্ম

    ঘাটাল মহকুমায় তৃণমূল সাফ, শীতল-তপন-সুকান্তদের দাপটে সব আসনেই ফুটল পদ্ম

    লাল মাটিতে গেরুয়া সুনামি, বাঁকুড়ার ১২-০ ব্যবধানে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করল বিজেপি

    লাল মাটিতে গেরুয়া সুনামি, বাঁকুড়ার ১২-০ ব্যবধানে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করল বিজেপি

    অধিকারীর গড়ে মহাপ্রলয় ! পূর্ব মেদিনীপুরে ১৬-০ ব্যবধানে তৃণমূলকে সাফ করল বিজেপি

    অধিকারীর গড়ে মহাপ্রলয় ! পূর্ব মেদিনীপুরে ১৬-০ ব্যবধানে তৃণমূলকে সাফ করল বিজেপি

    ভেঙে পড়ল সবুজের শেষ দুর্গ, বর্ধমানে গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূলের হেভিওয়েটরা

    ভেঙে পড়ল সবুজের শেষ দুর্গ, বর্ধমানে গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূলের হেভিওয়েটরা

    বহরমপুরে অধীর-সাম্রাজ্যের অবসান, হেভিওয়েট লড়াইয়ে কংগ্রেসের ‘রবিনহুড’কে হারালেন সুব্রত

    বহরমপুরে অধীর-সাম্রাজ্যের অবসান, হেভিওয়েট লড়াইয়ে কংগ্রেসের ‘রবিনহুড’কে হারালেন সুব্রত
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.