শ্মশান সংলগ্ন জঙ্গলে বোমার পাহাড়! রঘুনাথগঞ্জে ২৪টি তাজা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড

নিউজ ডেস্ক: ভোটের দামামা বাজার আগেই ফের বারুদের স্তূপ উদ্ধার হল মুর্শিদাবাদে। রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েত এলাকার খেজুরতলা শ্মশানঘাট সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার হল ২৪টি তাজা বোমা। রবিবার সকালে বোম স্কোয়াড এসে একে একে সবকটি বোমা নিষ্ক্রিয় করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার একটি বিশেষ দল খেজুরতলা শ্মশানঘাট সংলগ্ন জঙ্গলে হানা দেয়। তল্লাশি চালানোর সময় জঙ্গলের ঝোপের আড়ালে লুকিয়ে রাখা দুটি বড় প্লাস্টিকের জার উদ্ধার করেন তদন্তকারীরা। জার দুটি খুলতেই দেখা যায়, তার ভিতর থরে থরে সাজানো রয়েছে দেশি শক্তিশালী বোমা। কালক্ষেপ না করে রাতেই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ এবং খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে।

রবিবার সকালে বোম স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদ দূরত্বে নিয়ে গিয়ে বোমাগুলি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বোমার মোট সংখ্যা ২৪টি। জনবসতি থেকে কিছুটা দূরে শ্মশান সংলগ্ন জঙ্গলে কেন এত পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই সীমান্তবর্তী এই জেলায় বারুদ উদ্ধারের ঘটনায় নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কে বা কারা এই বোমাগুলি মজুত করেছিল এবং এর পিছনে কোনও বড়সড় নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহলদারি।

Share on Social Media
  • Related Posts

    মুর্শিদাবাদে আজ ২২ আসনে মহারণ! মহিলারাই কি শেষ কথা বলবেন নবাবের জেলায়?

    নিউজ ডেস্ক: আজ, বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার ২২টি বিধানসভা কেন্দ্রে শুরু হচ্ছে ভাগ্য নির্ধারণের পালা। মোট ২২০ জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ আজ বন্দি হবে ইভিএমে। ৬১৫৯টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ২৩২৮টি বুথকে…

    Share on Social Media

    ভাইরাল ভিডিও-র কোপে তাসের ঘরের মতো ভাঙছে হুমায়ুনের দল, জোট ছিন্ন করল মিম-ও

    নিউজ ডেস্ক: একটি মাত্র ভাইরাল ভিডিও-র অভিঘাতে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল হুমায়ুন কবীরের রাজনৈতিক ভবিষ্যৎ। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তাঁর প্রতিষ্ঠিত ‘আমজনতা উন্নয়ন পার্টি’ (AJUP)। একদিকে আসাদউদ্দিন ওয়েইসির দল…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    করিমপুরে ‘তারকা’ পতন, সোহমকে হারিয়ে গড় পুনরুদ্ধার করলেন বিজেপির সমরেন্দ্রনাথ

    করিমপুরে ‘তারকা’ পতন, সোহমকে হারিয়ে গড় পুনরুদ্ধার করলেন বিজেপির সমরেন্দ্রনাথ

    ঘাটাল মহকুমায় তৃণমূল সাফ, শীতল-তপন-সুকান্তদের দাপটে সব আসনেই ফুটল পদ্ম

    ঘাটাল মহকুমায় তৃণমূল সাফ, শীতল-তপন-সুকান্তদের দাপটে সব আসনেই ফুটল পদ্ম

    লাল মাটিতে গেরুয়া সুনামি, বাঁকুড়ার ১২-০ ব্যবধানে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করল বিজেপি

    লাল মাটিতে গেরুয়া সুনামি, বাঁকুড়ার ১২-০ ব্যবধানে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করল বিজেপি

    অধিকারীর গড়ে মহাপ্রলয় ! পূর্ব মেদিনীপুরে ১৬-০ ব্যবধানে তৃণমূলকে সাফ করল বিজেপি

    অধিকারীর গড়ে মহাপ্রলয় ! পূর্ব মেদিনীপুরে ১৬-০ ব্যবধানে তৃণমূলকে সাফ করল বিজেপি

    ভেঙে পড়ল সবুজের শেষ দুর্গ, বর্ধমানে গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূলের হেভিওয়েটরা

    ভেঙে পড়ল সবুজের শেষ দুর্গ, বর্ধমানে গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূলের হেভিওয়েটরা

    বহরমপুরে অধীর-সাম্রাজ্যের অবসান, হেভিওয়েট লড়াইয়ে কংগ্রেসের ‘রবিনহুড’কে হারালেন সুব্রত

    বহরমপুরে অধীর-সাম্রাজ্যের অবসান, হেভিওয়েট লড়াইয়ে কংগ্রেসের ‘রবিনহুড’কে হারালেন সুব্রত
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.