গ্যাসের আকাল মেটাতে মুখ্যমন্ত্রীর ‘মাস্টারপ্ল্যান’! জারি হলো এসওপি, নজরদারিতে নবান্নের কন্ট্রোল রুম

নিউজ ডেস্ক: রাজ্যে রান্নার গ্যাসের (LPG) জোগান স্বাভাবিক রাখতে এবার সরাসরি রণকৌশল নির্ধারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এলপিজি ডিলার এবং সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকের পর রাজ্য সরকারের তরফে একটি ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ (SOP) বা নির্দেশিকা জারি করা হয়েছে। আমজনতার দুশ্চিন্তা কমাতে নবান্নে চালু করা হয়েছে ২৪x৭ কন্ট্রোল রুম এবং জেলাস্তরে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্নে হাই-প্রোফাইল কমিটি: মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের রাজ্য কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবদের রাখা হয়েছে। প্রতিদিন এই কমিটি রাজ্যে গ্যাসের মজুত ভাণ্ডার ও সরবরাহ পর্যালোচনা করবে। এছাড়া সরকারের ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে ‘রিয়েল-টাইম’ তথ্য পর্যবেক্ষণ করা হবে যাতে কোথাও ঘাটতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

অগ্রাধিকার পাবে জরুরি পরিষেবা ও একক গ্রাহক: নতুন এসওপি অনুযায়ী, হাসপাতাল, সংশোধনাগার, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্কুলের মিড-ডে মিলের জন্য গ্যাসের জোগান কোনওভাবেই ব্যাহত করা যাবে না। প্রয়োজনে যে সমস্ত গ্রাহকদের বাড়িতে একটিই সিলিন্ডার রয়েছে, তাঁদের বুকিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হতে পারে। পাশাপাশি, গ্যাসের ট্যাঙ্কার চলাচলের পথ সুগম করতে প্রয়োজনে ‘গ্রিন করিডোর’ তৈরি করা হবে এবং এই যানগুলিকে জরুরি পরিষেবার আওতায় আনা হবে।

কালোবাজারি রুখতে পুলিশের হেল্পলাইন: সংকটের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা যাতে মজুতদারি বা কালোবাজারি করতে না পারে, তার জন্য জেলাশাসক ও পুলিশকে কড়া নজরদারি চালাতে বলা হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে এবং অভিযোগ জানানোর জন্য একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে:

  • নবান্ন কন্ট্রোল রুম: 1070 / 033-2214-3526 / (Mobile)-8697981070 

  • পুলিশ হেল্পলাইন: 033-49506101 / 033-35026214 / 033-24874400

মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত সিলিন্ডার বুক করার প্রয়োজন নেই। জোগান স্বাভাবিক রাখতে রাজ্য সবরকম প্রশাসনিক পদক্ষেপ করছে। জালিয়াতি বা ডেলিভারি নিয়ে অশান্তি রুখতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চকেও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    এন্টালিতে তৃণমূল কর্মী খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ; নেপথ্যে গোষ্ঠীকোন্দল নাকি ব্যবসায়িক শত্রুতা?

    নিউজ ডেস্ক: ভোট মিটলেও খাস কলকাতায় হিংসার দাপট থামছে না। এবার এন্টালিতে নৃশংস খুনের ঘটনা প্রকাশ্যে এল। বুধবার ভোরে এন্টালি থানা এলাকার রাধানাথ চৌধুরী রোডের একটি নির্মীয়মাণ আবাসনের সামনে থেকে…

    Share on Social Media

    বিজয় মিছিলে ‘বুলডোজার’ নিষিদ্ধ করল লালবাজার, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নগরপাল

    নিউজ ডেস্ক: নির্বাচনের ফলাফল ঘোষণার পর কলকাতার শ্যামপুকুর ও নিউ মার্কেট এলাকায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজারের উপস্থিতি এবং ভাঙচুরের ঘটনায় নড়েচড়ে বসল লালবাজার। নিউ মার্কেট এলাকায় বুলডোজার দিয়ে একটি দুর্গাপূজার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.