বালিগড়িতে যুবক খুন: ভাঙড়ে আত্মীয়ের বাড়িতে লুকিয়েও শেষ রক্ষা হলো না, জালে সালাউদ্দিন

নিউজ ডেস্ক: নিউটাউনের বালিগড়ি এলাকায় কবিরুল লস্করকে নৃশংসভাবে খুনের ঘটনায় আরও এক মূল অভিযুক্তকে গ্রেফতার করল টেকনোসিটি থানার পুলিশ। শনিবার ভোরে ভাঙড়ের পোলেরহাট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে হানা দিয়ে সালাউদ্দিন লস্কর নামে ওই যুবককে পাকড়াও করেন তদন্তকারীরা। কবিরুল খুনের মামলায় এই নিয়ে মোট তিনজনকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ৬ মার্চ দুপুরে নিজের বাড়িতেই ছিলেন ২৮ বছরের যুবক কবিরুল। অভিযোগ, সেই সময় স্থানীয় একদল দুষ্কৃতী আচমকা তাঁর বাড়িতে চড়াও হয়। লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কবিরুলকে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল। দীর্ঘ তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ৯ মার্চ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ঘটনার পরই কবিরুলের পরিবারের পক্ষ থেকে সালাউদ্দিন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছিল। ইতিপূর্বে পুলিশ আচিরুদ্দিন লস্কর এবং নূরজামান লস্কর নামে দু’জনকে গ্রেফতার করলেও সালাউদ্দিন পলাতক ছিল। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে পোলেরহাটে অভিযান চালায় টেকনোসিটি থানার পুলিশ। ঘুমন্ত অবস্থাতেই পাকড়াও করা হয় তাকে।

তদন্তকারী আধিকারিকদের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরেই এই সুপরিকল্পিত হত্যাকাণ্ড। ধৃত সালাউদ্দিনকে জেরা করে এই ঘটনায় জড়িত বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা চলছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহলদারি জারি রয়েছে। ধৃতকে আজই আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    যাদবপুরে পেয়িং গেস্ট সেজে খাস ডন! বিহারের কুখ্যাত শার্প শ্যুটারকে পাকড়াও করল পুলিশ

    নিউজ ডেস্ক: যাদবপুরের ঘিঞ্জি বিক্রমগড় এলাকায় পেয়িং গেস্ট সেজে দিব্যি দিন কাটাচ্ছিল বিহারের কুখ্যাত ডন আকাশ গুপ্তা। এমনকি এলাকার একটি কাপড়ের দোকানে কাজও জুটিয়ে ফেলেছিল সে। কিন্তু শেষ রক্ষা হল…

    Share on Social Media

    ব্যস্ত এক্সপ্রেসওয়েতে বাইকের সঙ্গে ‘ছুটছে’ কুকুর, অমানবিক ঘটনায় তোলপাড় বারাকপুর, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

    নিউজ ডেস্ক: চলন্ত বাইকের গতির সঙ্গে পাল্লা দিতে না পেরে বারবার রাস্তায় আছড়ে পড়ছে কুকুরটি। গলার দড়ি ধরে তাকে হ্যাঁচকা টানে হিঁচড়ে নিয়ে চলেছেন বাইক আরোহী এক দম্পতি। রবিবার সমাজমাধ্যমে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মতুয়া মেলায় রেলের ‘ভ্রাম্যমাণ’ উপহার, ঠাকুরবাড়িতে বসেই মিলছে টিকিট, ‘সাফল্য’ না ‘ভোট-টোপ’?

    মতুয়া মেলায় রেলের ‘ভ্রাম্যমাণ’ উপহার, ঠাকুরবাড়িতে বসেই মিলছে টিকিট, ‘সাফল্য’ না ‘ভোট-টোপ’?

    ফের পাথর খাদানে ধস বীরভূমে: মাটির তলায় চাপা পড়ে প্রাণহানি, শাসকদলের নেতার নাম জড়িয়ে চড়ছে পারদ

    ফের পাথর খাদানে ধস বীরভূমে: মাটির তলায় চাপা পড়ে প্রাণহানি, শাসকদলের নেতার নাম জড়িয়ে চড়ছে পারদ

    মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড চোপড়ায়: ভস্মীভূত আইসক্রিম কারখানা, লহমায় ছাই লক্ষ লক্ষ টাকার সম্পত্তি

    মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড চোপড়ায়: ভস্মীভূত আইসক্রিম কারখানা, লহমায় ছাই লক্ষ লক্ষ টাকার সম্পত্তি

    বিয়ের ভোজে মর্মান্তিক পরিণতি: রসগোল্লা গলায় আটকে মৃত্যু আমন্ত্রিতর, শোকাতুর জামশেদপুর

    বিয়ের ভোজে মর্মান্তিক পরিণতি: রসগোল্লা গলায় আটকে মৃত্যু আমন্ত্রিতর, শোকাতুর জামশেদপুর

    জয়শঙ্করের ম্যারাথন ফোনে খুলল হরমুজ়ের দ্বার, যুদ্ধের আবহে পণ্যবাহী ভারতীয় জাহাজকে ‘সেফ প্যাসেজ’ ইরানের

    জয়শঙ্করের ম্যারাথন ফোনে খুলল হরমুজ়ের দ্বার, যুদ্ধের আবহে পণ্যবাহী ভারতীয় জাহাজকে ‘সেফ প্যাসেজ’ ইরানের

    এক দশকের ‘বিচ্ছেদ’ ঘোচাল সোশ্যাল মিডিয়া; ওপার বাংলায় মিলল কালিয়াচকের নিখোঁজ টিংকরের হদিশ

    এক দশকের ‘বিচ্ছেদ’ ঘোচাল সোশ্যাল মিডিয়া; ওপার বাংলায় মিলল কালিয়াচকের নিখোঁজ টিংকরের হদিশ
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.