আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা, মমতার কলমে কাদের ভাগ্যে শিকে ছিঁড়ছে? নজর সত্তরোর্ধ্ব ও পাহাড়ের সমীকরণে

নিউজ ডেস্ক: জল্পনার অবসান হতে চলেছে আজই। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টে নাগাদ কালীঘাট থেকে রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটঘোষণার পর থেকেই ঘাসফুল শিবিরের প্রার্থীদের নাম নিয়ে রাজনৈতিক মহলে যে চর্চা তুঙ্গে উঠেছিল, তার যবনিকা পতন হতে চলেছে আজ বিকেলেই। শাসক দলের এই তালিকায় এবার কোনো বড়সড় রদবদল বা চমক থাকে কি না, তা নিয়ে আগ্রহের পারদ চড়ছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৯১টি আসনে লড়াই করেছিল তৃণমূল। পাহাড়ের তিনটি আসন ছেড়ে রাখা হয়েছিল স্থানীয় রাজনৈতিক মিত্রদের জন্য। বর্তমানে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক দলের নেতা অনীত থাপার সঙ্গে শাসক দলের সুসম্পর্ক সর্বজনবিদিত। ইতিম্যধ্যেই পাহাড়ের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছেন অনীত। এই আবহে আজ মমতা বন্দ্যোপাধ্যায় কি ২৯৪টি আসনেই এককভাবে লড়ার কথা ঘোষণা করবেন, নাকি সমীকরণে পুরনো পথই বজায় রাখবেন— সেটাই এখন দেখার।

অন্যদিকে, প্রার্থীতালিকায় ‘নবীন-প্রবীণ’ দ্বন্দ ও বয়সের মাপকাঠি নিয়ে চর্চা চলছে দলের অন্দরেই। বর্তমানে তৃণমূলের বিধায়ক সংখ্যা ২১৯। যার মধ্যে ১৬ জন মন্ত্রী-সহ অন্তত ৫৭ জন বিধায়কের বয়স ৭০ বছরের গণ্ডি পার করেছে। দলের অন্দরে একাংশ যখন বয়সের ঊর্ধ্বসীমা বা ‘এক ব্যক্তি এক পদ’ নীতির পক্ষে সওয়াল করছেন, তখন সত্তরোর্ধ্ব এই বর্ষীয়ানদের মধ্যে ক’জন ফের টিকিট পান, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

বর্তমান বিধায়ক তালিকায় ৩৮ জন মহিলা, ৪০ জন তফসিলি জাতিভুক্ত এবং ১১ জন তফসিলি উপজাতিভুক্ত প্রতিনিধি রয়েছেন। এছাড়া ৪৫ জন সংখ্যালঘু সম্প্রদায়ের এবং ১৪ জন চিকিৎসক বিধায়ক রয়েছেন। এঁদের মধ্যে কতজন পুরনো মুখ অপরিবর্তিত থাকে এবং কতজন নতুন মুখকে জায়গা করে দেন দলনেত্রী, তা আজ বিকেলেই স্পষ্ট হয়ে যাবে। প্রবীণ মন্ত্রীদের মধ্যে কেউ বাদ পড়ছেন কি না, সেই উত্তরও মিলবে কালীঘাটের প্রেস কনফারেন্স থেকে।

Share on Social Media
  • Related Posts

    প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে বিরাটিতে, ‘অপহৃত’ স্ত্রীকে ফিরে পেতে এবার হাইকোর্টের দ্বারস্থ বাংলাদেশি যুবক

    নিউজ ডেস্ক: সীমান্তের বেড়া ডিঙিয়ে ভারতে আসার খবর নতুন নয়, কিন্তু এবার উল্টো এক নাটকীয় ঘটনার সাক্ষী হতে চলেছে কলকাতা হাইকোর্ট। উনিশ বছরের নব্যবিবাহিতা স্ত্রীকে বাংলাদেশ থেকে অপহরণ করে পশ্চিমবঙ্গে…

    Share on Social Media

    গবেষণাগার থেকে খোয়া গেল ২০ লক্ষের প্ল্যাটিনাম পাত্র! যাদবপুরে পুলিশের জালে চুক্তিভিত্তিক কর্মী

    নিউজ ডেস্ক: গবেষণার কাজে ব্যবহৃত অত্যন্ত বহুমূল্য দু’টি প্ল্যাটিনামের গ্লাস চুরির অভিযোগে শোরগোল পড়ল যাদবপুরের কাউন্সিল অব সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড রিসার্চে (CSIR)। প্রায় কুড়ি লক্ষ টাকা মূল্যের ওই সামগ্রী চুরির…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    হারিয়ে যাচ্ছে দুধকোমল থেকে জিলিপিগাড়া, মালদহের বিপন্ন আম বাঁচাতে আসরে উদ্যানপালন দপ্তর

    হারিয়ে যাচ্ছে দুধকোমল থেকে জিলিপিগাড়া, মালদহের বিপন্ন আম বাঁচাতে আসরে উদ্যানপালন দপ্তর

    সন্তান দত্তক নিলে মিলবে পূর্ণ মাতৃত্বকালীন ছুটি, বয়সের গেরো কাটালো সুপ্রিম কোর্ট

    সন্তান দত্তক নিলে মিলবে পূর্ণ মাতৃত্বকালীন ছুটি, বয়সের গেরো কাটালো সুপ্রিম কোর্ট

    হরমুজ়ের বাধা টপকে গুজরাটে ‘নন্দাদেবী’, যুদ্ধের আঁচেও সুরাহা মিলল রান্নার গ্যাসে

    হরমুজ়ের বাধা টপকে গুজরাটে ‘নন্দাদেবী’, যুদ্ধের আঁচেও সুরাহা মিলল রান্নার গ্যাসে

    নিশিরাতে দরজায় কড়া নাড়ছে আতঙ্ক, ‘স্টোনম্যান’ বিভীষিকার মাঝে এবার দুষ্কৃতী-ত্রাস মালদহে

    নিশিরাতে দরজায় কড়া নাড়ছে আতঙ্ক, ‘স্টোনম্যান’ বিভীষিকার মাঝে এবার দুষ্কৃতী-ত্রাস মালদহে

    বসন্তে প্রকৃতির তাণ্ডব: নাগরাকাটা থেকে কুমারগঞ্জ, শিলাবৃষ্টির মারে গৃহহীন হাজার হাজার, মাথায় হাত চা-চাষিদের

    বসন্তে প্রকৃতির তাণ্ডব: নাগরাকাটা থেকে কুমারগঞ্জ, শিলাবৃষ্টির মারে গৃহহীন হাজার হাজার, মাথায় হাত চা-চাষিদের

    সাত বছরের আঁধার ফুঁড়ে ফেরা, ডুয়ার্সের চা বাগানে মায়ের কোলে মাথা রেখে স্বপ্নের ভোর কিশোরীর

    সাত বছরের আঁধার ফুঁড়ে ফেরা, ডুয়ার্সের চা বাগানে মায়ের কোলে মাথা রেখে স্বপ্নের ভোর কিশোরীর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.