দোকানের নাম টাঙালেও দিতে হবে কর! পুরসভার ‘গ্লোসাইন’ নোটিসে মাথায় হাত ব্যবসায়ীদের

নিউজ ডেস্ক: ব্যবসার মন্দার বাজারে এবার খোদ দোকানের নামফলক বা ব্র্যান্ডিং নিয়ে চরম বিড়ম্বনায় পড়লেন কলকাতার ব্যবসায়ীরা। নিজের দোকানের নাম গ্লোসাইন বোর্ড বা এলইডি আলোয় সাজালে এখন থেকে গুনতে হবে মোটা অঙ্কের কর। সম্প্রতি কলকাতা পুরসভার পক্ষ থেকে শহরের অসংখ্য ছোট-বড় দোকানদারকে এই সংক্রান্ত নোটিস পাঠানো শুরু হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ব্যবসায়ী মহলে। নিজের দোকানের পরিচয়টুকু দেওয়ার জন্যও কেন কর দিতে হবে, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

পুরসভার বিজ্ঞাপন বিভাগের পাঠানো ওই নোটিসে সাফ জানানো হয়েছে, দোকানগুলি যেহেতু নিজস্ব নাম বা কোনও ব্র্যান্ডের প্রচার করছে, তাই তা বিজ্ঞাপনের আওতায় পড়বে। আর বিজ্ঞাপনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কর মেটানো বাধ্যতামূলক। এমনকি এতদিন কেন এই কর দেওয়া হয়নি, তা নিয়ে অনেক ব্যবসায়ীকে শো-কজ বা কারণ দর্শানোর নোটিসও ধরানো হয়েছে। ব্যবসায়ীদের পাল্ট দাবি, ‘গার্বেজ ট্যাক্স’ বা ‘শেড ট্যাক্স’-এর মতো হাজারো করের বোঝা এমনিতেই রয়েছে, তার ওপর দোকানের নাম টাঙানোর জন্য হাজার হাজার টাকা দাবি করাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

পুরসভার বিজ্ঞাপন বিভাগ সূত্রে জানা গিয়েছে, গ্লোসাইন বোর্ডের জন্য আগে বর্গফুট পিছু কর ছিল ৭০ টাকা, যা ধাপে ধাপে বাড়িয়ে চলতি ২০২৫-২৬ অর্থবর্ষে ১৫০ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতি বছর এই হারে কর মেটাতে হবে পুরসভাকে। যদি কোনও শোরুম বা দোকানের সামনে এলইডি আলোয় ব্র্যান্ডিং করা হয়, তবে তার খরচ আরও চড়া— প্রতি বর্গফুটে বছরে ৫০০ টাকা। এক সময় এই হার আরও বেশি থাকলেও বর্তমানে তা কিছুটা সমন্বয় করা হয়েছে বলে দাবি পুরকর্তাদের।

পুরসভা সূত্রে স্বীকার করে নেওয়া হয়েছে যে, নিয়ম থাকলেও এতদিন কর্মী সংকটের কারণে এই কর আদায়ে তেমন কড়াকড়ি ছিল না। গত তিন বছর ধরে এই খাতে নজরদারি বাড়ানো হয়েছে। আগে যেখানে মাত্র ৩০টি শোরুম থেকে কর নেওয়া হতো, এখন সেই সংখ্যা বেড়ে ১৫০ ছাড়িয়েছে। তবে ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, এই নিয়ম সবার জন্য সমানভাবে কার্যকর হচ্ছে না। কেউ নোটিস পাচ্ছেন, আবার কেউ দিব্যি ছাড় পেয়ে যাচ্ছেন। এই বৈষম্য দূর করে করের বোঝা কমানোর দাবিতে সরব হয়েছেন কলকাতার ব্যবসায়ী সংগঠনগুলি।

Share on Social Media
  • Related Posts

    বিশ্বাস ভাঙল ‘চেনা’ ফলওয়ালা, নেতাজিনগরে বৃদ্ধাকে কুপিয়ে খুনের চেষ্টা ও সোনার গয়না লুঠের অভিযোগে ধৃত ১

    নিউজ ডেস্ক: খাস কলকাতায় ফের একাকী বৃদ্ধাকে টার্গেট! দিনের আলোয় বাড়ির গাছে জল দেওয়ার ছলনায় ঢুকে ৭৮ বছরের বৃদ্ধাকে ছুরি দিয়ে কোপানোর এবং সোনার গয়না লুঠের অভিযোগে শোরগোল পড়ল নেতাজিনগর…

    Share on Social Media

    আনন্দপুরে মোবাইলে কথা বলতে বলতেই বিপত্তি, ছিনতাইয়ের অভিযোগে পুলিশের জালে ‘পুরনো পাপী’

    নিউজ ডেস্ক: খাস কলকাতায় সাতসকালে ফের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় শোরগোল পড়ল আনন্দপুর এলাকায়। শনিবার সন্ধ্যায় এক মহিলার হাত থেকে মোবাইল ছিনিয়ে চম্পট দেওয়ার অভিযোগে সোমবার রাতে বিপ্লব মণ্ডল নামে এক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    জুটমিল কর্মীর রহস্যমৃত্যু বাউড়িয়ায়, সঙ্গিনীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে শ্রীঘরে প্রেমিক

    জুটমিল কর্মীর রহস্যমৃত্যু বাউড়িয়ায়, সঙ্গিনীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে শ্রীঘরে প্রেমিক

    অসুস্থ মেয়ের ডায়ালিসিস করাতে যাওয়াই হলো কাল, ইসলামপুরে দুই বাইকের সংঘর্ষে মৃত ২

    অসুস্থ মেয়ের ডায়ালিসিস করাতে যাওয়াই হলো কাল, ইসলামপুরে দুই বাইকের সংঘর্ষে মৃত ২

    নিখোঁজ নাবালকের মর্মান্তিক পরিণতি! শিলিগুড়িতে ১০ বছরের সৎছেলেকে খুন করে ক্যানেলে ফেলল ঘাতক বাবা

    নিখোঁজ নাবালকের মর্মান্তিক পরিণতি! শিলিগুড়িতে ১০ বছরের সৎছেলেকে খুন করে ক্যানেলে ফেলল ঘাতক বাবা

    কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, মানিকচকের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! দমকল না আসায় ক্ষোভ

    কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, মানিকচকের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! দমকল না আসায় ক্ষোভ

    শৌচালয়ে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া, স্কুল ছুটি না হতেই তালা দিয়ে উধাও শিক্ষকেরা! গঙ্গারামপুরে চাঞ্চল্য

    শৌচালয়ে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া, স্কুল ছুটি না হতেই তালা দিয়ে উধাও শিক্ষকেরা! গঙ্গারামপুরে চাঞ্চল্য

    ভোটের মুখে উত্তরবঙ্গে পুলিশের বড় সাফল্য, নাকা তল্লাশিতে ২ কোটির মাদক-সহ ধৃত ২

    ভোটের মুখে উত্তরবঙ্গে পুলিশের বড় সাফল্য, নাকা তল্লাশিতে ২ কোটির মাদক-সহ ধৃত ২
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.