‘আমি বাঁচতে চাই না’, জলপাইগুড়িতে স্বেচ্ছামৃত্যু চেয়ে কঙ্কালসার অবস্থায় উদ্ধার ঘরবন্দি প্রৌঢ়া

নিউজ ডেস্ক: “আমার কেউ নেই, বাবা-মা নেই। আমি আর বাঁচতে চাই না।”— জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়ার এক জীর্ণ ঘরের ভিতর থেকে আসা এই আর্তনাদ মঙ্গলবার সকালে স্তম্ভিত করে দিল গোটা শহরকে। দীর্ঘ কয়েক মাস ধরে নিজেকে অন্ধকারের খাঁচায় বন্দি করে রাখা ৪৮ বছর বয়সী রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক শান্তা হোমকে অবশেষে দরজা ভেঙে উদ্ধার করল পুলিশ। অনাহারে ও একাকীত্বে তাঁর শরীর এখন কঙ্কালসার, হাড় জিরজিরে শরীরে স্রেফ প্রাণের ধুকপুকুনিটুকু অবশিষ্ট।

স্থানীয় সূত্রে খবর, শান্তাদেবীর বাবা প্রমোদচন্দ্র হোম বহু বছর আগেই গত হয়েছেন। ২০১৪ সালে মা লক্ষ্মী হোমের মৃত্যুর পর থেকেই তিনি কার্যত নিঃসঙ্গ। কোনও ভাই-বোন নেই, আত্মীয়রা থাকলেও তাঁরা খবর রাখেন না। টিউশনি পড়িয়ে কোনওরকমে দিন কাটত তাঁর। কখনও নিজের হাতে রান্না করতেন, কখনও মঠের প্রসাদ খেয়ে দিন কাটাতেন। কিন্তু গত কয়েক মাস ধরে তিনি নিজেকে বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নেন। বাড়ির দরজা-জানলা সারাক্ষণ বন্ধ থাকায় প্রতিবেশীদের মনে সন্দেহ দানা বাঁধে।

মঙ্গলবার সকালে স্থানীয় কাউন্সিলার পৌষালি দাস ও এলাকার বাসিন্দারা দল বেঁধে শান্তাদেবীর দরজায় কড়া নাড়েন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর ভিতর থেকে ক্ষীণ কণ্ঠে ভেসে আসে সেই ভয়ঙ্কর বার্তা— “আমি স্বেচ্ছামৃত্যু চাই। কেউ বিরক্ত করলে আত্মহত্যা করব।” এই হুমকিতে আতঙ্কিত হয়ে তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে জানলা ভেঙে কথা বলার চেষ্টা করলেও নিজের সিদ্ধান্তে অটুট ছিলেন ওই মহিলা। অবশেষে উপায়ন্তর না দেখে দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ ও প্রতিবেশীরা।

উদ্ধারের পর দেখা যায়, অযত্ন আর অনাহারে প্রৌঢ়ার চেনা চেহারা আমূল বদলে গিয়েছে। আধো-অন্ধকার ঘরে একাকীত্বের দহনে নিজেকে তিল তিল করে শেষ করে দিচ্ছিলেন তিনি। তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে তাঁকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করা হয়। কাউন্সিলার পৌষালি দাস বলেন, “পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ওঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন চিকিৎসাও শুরু হয়েছে।” চিকিৎসকরা জানিয়েছেন, শান্তাদেবীর শারীরিক অবস্থার পাশাপাশি তাঁর মানসিক স্বাস্থ্যের দিকটিও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এক শিক্ষিত মহিলার এভাবে স্বেচ্ছামৃত্যু চেয়ে নিজেকে তিলে তিলে শেষ করে দেওয়ার ঘটনায় শোকের ছায়া নেমেছে শান্তিপাড়ায়।

Share on Social Media
  • Related Posts

    নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে ক্ষোভ উগরে প্রতিবাদী চিঠিতে সই ১১ রাজবংশী গুণীজনের

    নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অসত্য, ভিত্তিহীন ও চরম অপমানজনক মন্তব্য করার অভিযোগে তীব্র বিতর্কে জড়ালেন দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা তথা রাজ্যসভার বিজেপি…

    Share on Social Media

    জলপাইগুড়ি রাজবাড়ির সিংহদুয়ারের আদলে সেজে উঠল রোড স্টেশন, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    নিউজ ডেস্ক: সম্পূর্ণ ভোলবদল হয়ে এক নতুন এবং রাজকীয় রূপ ধারণ করেছে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জলপাইগুড়ি রোড স্টেশন। ঐতিহ্যবাহী জলপাইগুড়ি রাজবাড়ির ঐতিহাসিক সিংহদুয়ারের আদলে তৈরি করা হয়েছে এই স্টেশনটির নতুন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.