অসুস্থ মেয়ের ডায়ালিসিস করাতে যাওয়াই হলো কাল, ইসলামপুরে দুই বাইকের সংঘর্ষে মৃত ২

নিউজ ডেস্ক: অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য হাসপাতালে আসছিলেন বাবা। কিন্তু পথেই যেন ওত পেতে বসেছিল যম। বুধবার সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার দক্ষিণ কাঁচনা এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন তিনি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্য বাইকের চালকেরও। মেয়ের চিকিৎসার পথে বাবার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মহম্মদ আনওয়ারুল ও মাজহার আলম। আনওয়ারুলের বাড়ি গোয়ালপোখর থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ডোপকূল এলাকায়। এদিন সকালে তিনি তাঁর দুই মেয়েকে নিয়ে বাইকে করে ইসলামপুরের দিকে আসছিলেন। তাঁর এক মেয়ের কিডনির সমস্যা থাকায় আজ ডায়ালাইসিস করানোর কথা ছিল হাসপাতালে। ঠিক সেই সময় উল্টোদিক থেকে আসা মাজহার আলমের (বাসস্থান ইসলামপুরের ধানতলা) বাইকের সঙ্গে আনওয়ারুলের বাইকটির সজোরে মুখোমুখি ধাক্কা লাগে।

সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে ছিটকে রাস্তায় লুটিয়ে পড়েন চালক ও আরোহীরা। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুই ব্যক্তিকেই মৃত বলে ঘোষণা করেন। তবে আনওয়ারুলের দুই মেয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মৃতদের পরিবারের সদস্যরা। খবর পেয়ে সেখানে পৌঁছন সিপিআইএম নেতা সামি খানও। তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশাসনের কাছে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার দাবি জানান। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তাল ইসলামপুর হাসপাতাল! রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম

    নিউজ ডেস্ক: ফের চিকিৎসার গাফিলতির অভিযোগে রণক্ষেত্রের চেহারা নিল হাসপাতাল চত্বর। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতালে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। চিকিৎসকদের অবহেলার জেরেই প্রাণহানি…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.