বর্ধমান স্টেশনে সাড়ে সাত লক্ষ টাকা সহ ধৃত প্রৌঢ়, ভোটের মুখে চাঞ্চল্য

নিউজ ডেস্ক: আদর্শ আচরণবিধি জারি হওয়ার পরেই রাজ্যে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ ও প্রশাসন। এই আবহে শুক্রবার রাতে বর্ধমান স্টেশনে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা সহ এক প্রৌঢ়কে গ্রেপ্তার করল জিআরপি। ধৃতের নাম নীলকমল মুখোপাধ্যায়, বাড়ি মেমারি থানার চাঁচাই এলাকায়। তাঁর ব্যাগ থেকে নগদ ৭ লক্ষ ৫৩ হাজার ৭৪০ টাকা উদ্ধার করেছে আরপিএফ। নির্বাচনের মুখে এত বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বর্ধমান স্টেশনের ২-৩ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন নীলকমল। তাঁর পিঠে একটি ভারী ব্যাগ দেখে সন্দেহ হয় কর্তব্যরত আরপিএফ জওয়ানদের। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে টাকার বান্ডিল। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি দাবি করেন, তিনি একটি লটারি সংস্থার কর্মী এবং ব্যবসার টাকা নিয়ে মেমারি যাচ্ছিলেন। তবে সেই সময় টাকার সপক্ষে কোনও বৈধ নথি দেখাতে না পারায় আরপিএফ তাঁকে জিআরপি-র হাতে তুলে দেয়। সরকারি নিয়ম লঙ্ঘনের অভিযোগে মামলা রুজু করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শনিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে লটারি সংস্থার মালিক এফিডেভিট জমা দিয়ে দাবি করেন, নীলকমল তাঁদেরই কর্মী। ব্যবসা ও আয়কর সংক্রান্ত নথিপত্রও আদালতে পেশ করা হয়। যদিও সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করেন, তবে সব দিক বিচার করে ভারপ্রাপ্ত সিজেএম শর্তাধীন জামিন মঞ্জুর করেছেন। আগামী ১৯ মে মামলার পরবর্তী শুনানির দিন তাঁকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের আগে এই বিপুল অর্থ পরিবহণের নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    জামিন নিয়ে সংঘাত তুঙ্গে, বর্ধমানে সিজেএম ও জেলা জজকে একদিনের বয়কট আইনজীবীদের

    নিউজ ডেস্ক: জামিন সংক্রান্ত নির্দেশে অনিয়ম ও বিচারকদের সঙ্গে মতান্তরের জেরে উত্তপ্ত বর্ধমান আদালত চত্বর। বিচারপ্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (CJM) এবং জেলা জজকে শনিবার একদিনের জন্য বয়কটের…

    Share on Social Media

    দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর, বর্ধমানের বেচারহাটে শোকের ছায়া

    নিউজ ডেস্ক: ছুটির দুপুরে দামোদর নদে স্নান করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জলে ডুবে মৃত্যু হল দুই কিশোরের। বৃহস্পতিবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার অন্তর্গত বেচারহাট শ্মশানপাড়া এলাকায়…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য

    তৃণমূলের পার্টি অফিস ‘পুনরুদ্ধার’ করছে সিপিএম, রাজ্যে নয়া রাজনৈতিক সমীকরণ

    তৃণমূলের পার্টি অফিস ‘পুনরুদ্ধার’ করছে সিপিএম, রাজ্যে নয়া রাজনৈতিক সমীকরণ

    এন্টালিতে তৃণমূল কর্মী খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ; নেপথ্যে গোষ্ঠীকোন্দল নাকি ব্যবসায়িক শত্রুতা?

    এন্টালিতে তৃণমূল কর্মী খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ; নেপথ্যে গোষ্ঠীকোন্দল নাকি ব্যবসায়িক শত্রুতা?

    নবান্নের বিদায়বেলায় মিশ্র অনুভূতি হাওড়ায়: স্বস্তি ও অনিশ্চয়তার দোলাচলে বাসিন্দারা

    নবান্নের বিদায়বেলায় মিশ্র অনুভূতি হাওড়ায়: স্বস্তি ও অনিশ্চয়তার দোলাচলে বাসিন্দারা

    নবান্ন থেকে আবার ডালহৌসিতে ফিরছে ক্ষমতার অলিন্দ, রাইটার্স চত্বরে ব্যস্ততা তুঙ্গে

    নবান্ন থেকে আবার ডালহৌসিতে ফিরছে ক্ষমতার অলিন্দ, রাইটার্স চত্বরে ব্যস্ততা তুঙ্গে
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.