ভোটের মুখে মালদহে শোরগোল! প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৬

নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত মালদহের রাজনীতি। নাকা তল্লাশির সময় মালদহ জেলা কংগ্রেসের সহ-সভাপতি তথা মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমের গাড়ি থেকে একটি সেভেন এমএম (7mm) পিস্তল উদ্ধার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় পুরাতন মালদহের ১২ নম্বর জাতীয় সড়কের চেঁচু মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় গাড়ির চালক-সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা সকলেই প্রাক্তন বিধায়কের নিকট আত্মীয় বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ জানিয়েছে, তল্লাশির সময় গাড়িতে মোত্তাকিন আলম নিজে ছিলেন না। পুরাতন মালদহ থানার পুলিশ গাড়িটি থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে আরোহীদের কথায় অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তল্লাশি চালিয়ে গাড়ির ড্যাশবোর্ড থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়। ধৃতদের বাড়ি ইংরেজবাজার এলাকায়। রবিবার তাঁদের মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে। নির্বাচনের মুখে একজন হেভিওয়েট নেতার গাড়ি থেকে অস্ত্র উদ্ধার হওয়ায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা বিভূতি ঘোষ প্রশ্ন তুলেছেন, “বিধায়ক নিজে না থাকা সত্ত্বেও কেন গাড়িতে আগ্নেয়াস্ত্র রাখা ছিল? এর পেছনে নিশ্চয়ই কোনও অসৎ উদ্দেশ্য রয়েছে।” অন্যদিকে, জেলা কংগ্রেসের পক্ষ থেকে মান্তু ঘোষ দাবি করেছেন, “পিস্তলটি প্রাক্তন বিধায়কেরই এবং সেটি লাইসেন্সপ্রাপ্ত। ইদের ব্যস্ততায় তিনি ভুলবশত সেটি গাড়িতে রেখে গিয়েছিলেন। বাড়ির লোকজন পান্ডুয়া যাওয়ার পথে পুলিশ সেটি উদ্ধার করে। তৃণমূল অহেতুক জলঘোলা করছে।” পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Share on Social Media
  • Related Posts

    টিকিট পেলেন না শ্রীরূপা! ইংলিশবাজারে বিজেপির ভরসা অম্লান ভাদুড়ি, জেলাজুড়ে ‘নিখোঁজ’ পোস্টারই কি কাল হলো?

    নিউজ ডেস্ক: অবশেষে জল্পনার অবসান। মালদহের হাই-প্রোফাইল ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রে বিদায়ী বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীকে (নিভি) সরিয়ে নতুন মুখ হিসেবে অম্লান ভাদুড়ির ওপর আস্থা রাখল বিজেপি। বুধবার সন্ধ্যায় প্রকাশিত বিজেপির…

    Share on Social Media

    ইদের সকালে মালদায় মর্মান্তিক দুর্ঘটনা, জরাজীর্ণ মার্কেটের ছাদ ভেঙে মৃত ১

    নিউজ ডেস্ক: উৎসবের আবহেই বিষাদের ছায়া মালদার ইংরেজবাজারে। শনিবার সকালে রথবাড়ি এলাকার নেতাজি কমার্শিয়াল মার্কেটের একাংশের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর জখম হয়েছেন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.