সততার নজির জঙ্গিপুরে! রাস্তায় কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা মালিককে ফেরালেন ট্র্যাফিক পুলিশ

নিউজ ডেস্ক: খাকি উর্দির ভেতরেও যে এক সংবেদনশীল ও সৎ মন বাস করে, তার প্রমাণ মিলল মুর্শিদাবাদের জঙ্গিপুরে। রাস্তায় কুড়িয়ে পাওয়া এক লক্ষ টাকা আসল মালিকের হাতে তুলে দিয়ে সততার নজির গড়লেন ট্র্যাফিক পুলিশ কর্মী সাবির শেখ। পুলিশের এই মানবিক ও সৎ আচরণে মুগ্ধ এলাকার বাসিন্দারা। যদিও ওই ট্র্যাফিক কর্মীর বিনীত উক্তি, “আমি বিশেষ কিছুই করিনি, শুধু নিজের দায়িত্ব পালন করেছি।”

ঘটনার সূত্রপাত রবিবার সকালে। জঙ্গিপুরের বাসিন্দা ব্যবসায়ী ইব্রাহিম শেখ বাড়ি থেকে প্রায় এক লক্ষ টাকা নিয়ে মহাজনের কাছে যাচ্ছিলেন। একটি কালো ক্যারিবেগে ৫০০ টাকার নোটের বান্ডিল ভরে পকেটে রেখেছিলেন তিনি। জঙ্গিপুর ব্রিজ পার হওয়ার সময় অসাবধানতাবশত ব্যাগটি পকেট থেকে পড়ে যায়। দীর্ঘক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে দিশেহারা হয়ে পড়েন ওই ব্যবসায়ী। টাকা ফিরে পাওয়ার আশা কার্যত ছেড়ে দিয়ে যখন তিনি কান্নায় ভেঙে পড়ছিলেন, ঠিক তখনই ত্রাতা হয়ে দেখা দেন সাবির শেখ।

ডিউটিতে যাওয়ার পথে ব্রিজের ওপর পরিত্যক্ত কালো ব্যাগটি দেখে সন্দেহ হয় সাবিরবাবুর। ব্যাগ খুলতেই তিনি দেখেন ভেতরে থরে থরে সাজানো নোট। মুহূর্ত দেরি না করে তিনি বিষয়টি জঙ্গিপুর ট্র্যাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের জানান। এরপরই শুরু হয় আসল মালিকের খোঁজ। কিছুক্ষণের মধ্যেই ব্যবসায়ী ইব্রাহিম শেখের সন্ধান পায় পুলিশ। উপযুক্ত প্রমাণ পেশ করার পর খোয়া যাওয়া টাকা তাঁর হাতে তুলে দেওয়া হয়। রঘুনাথগঞ্জ ব্যবসায়ী সমিতির সদস্য জনি শেখ বলেন, “পুলিশের এই সততা সমাজের কাছে এক অনন্য দৃষ্টান্ত।” নিজের কষ্টের টাকা ফিরে পেয়ে আপ্লুত ব্যবসায়ী পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Share on Social Media
  • Related Posts

    ভোটার তালিকায় ‘বিচারাধীন’ তকমাতেই বিপত্তি! জঙ্গিপুরে ড্রাইভিং লাইসেন্স পেতে কালঘাম ছুটছে সাধারণের

    নিউজ ডেস্ক: নাম উঠেছে ভোটার তালিকায়, কিন্তু পাশে লেখা ‘বিচারাধীন’। আর এই যান্ত্রিক তকমাকে হাতিয়ার করেই ড্রাইভিং লাইসেন্স দিতে অস্বীকার করার অভিযোগ উঠল জঙ্গিপুর মহকুমা আঞ্চলিক পরিবহণ দপ্তরের (RTO) বিরুদ্ধে।…

    Share on Social Media

    ভোটার তালিকায় নাম ‘বিচারাধীন’, আশঙ্কায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ফরাক্কার প্রৌঢ়ের

    নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা (SIR) ঘিরে এবার মুর্শিদাবাদে চরম বিপত্তি। তালিকায় নিজের এবং দুই ছেলের নাম ‘বিচারাধীন’ অবস্থায় দেখে তীব্র আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.