আরজি করে দীর্ঘ প্রতীক্ষার অবসান! দেড় বছর পর খুলছে মেন ইমার্জেন্সি বিভাগ

নিউজ ডেস্ক: অবশেষে কাটতে চলেছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দেড় বছরেরও বেশি সময়ের অচলাবস্থা। অভয়া কাণ্ডের সেই অভিশপ্ত রাতের (১৫ আগস্ট, ২০২৪) দুষ্কৃতী তাণ্ডবের পর থেকে বন্ধ থাকা মেন ইমার্জেন্সি বিভাগ পুনরায় খোলার সবুজ সংকেত মিলল। সোমবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, সিবিআই-এর (CBI) পক্ষ থেকে এই বিভাগটি চালুর জন্য প্রয়োজনীয় ‘এনওসি’ (NOC) বা অনাপত্তি পত্র পাওয়া গিয়েছে। ফলে দ্রুত সংস্কারের কাজ সেরে পুনরায় সচল হতে চলেছে ১০০ বেডের এই অত্যাধুনিক জরুরি বিভাগ।

রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই ইমার্জেন্সি বিভাগটি চালুর জন্য ইতিপূর্বেই কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল। কিন্তু তদন্তের স্বার্থে সিবিআই-এর নির্দেশে তা দীর্ঘ এক বছর সাত মাস তালাবন্ধ ছিল। বর্তমানে বিভাগটি সংস্কারের জন্য রাজ্য সরকার আরও ৪০ লক্ষ টাকা বরাদ্দ করেছে। মেন ইমার্জেন্সির পাশাপাশি বন্ধ থাকা অর্থোপেডিক ওটি-র স্টোররুমও খোলা হবে। দীর্ঘ সময় তালাবন্ধ থাকায় কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম নষ্ট হওয়ার আশঙ্কা থাকলেও, সেগুলি পরীক্ষা করে দেখা হবে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষকর্তার মতে, মেন ইমার্জেন্সি চালু থাকলে হয়তো সম্প্রতি ট্রমা কেয়ার সেন্টারে ঘটে যাওয়া দু’টি মর্মান্তিক মৃত্যু এড়ানো সম্ভব হতো। ট্রমা কেয়ারের অস্থায়ী ইমার্জেন্সিতে পরিকাঠামো ও শৌচালয়ের অভাব ছিল প্রকট। যার জেরে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায় এবং শৌচালয়ে যাওয়ার পথে স্ট্রেচার না পেয়ে বিশ্বজিৎ সামন্তের মৃত্যু ঘিরে উত্তাল হয় রাজ্য। মেন ইমার্জেন্সি পুনরায় চালু হলে আরজি করের ওপর থেকে রোগীর চাপ কমবে এবং উন্নত পরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে ওয়াকিবহাল মহল।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.