এসআইআর-এর জেরে ফের ঝুলেই রইল কসবা গণধর্ষণ মামলা, ক্ষুব্ধ সরকারি কৌঁসুলি

নিউজ ডেস্ক: ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার জটে পড়ে ফের পিছিয়ে গেল চাঞ্চল্যকর কসবা আইন কলেজ গণধর্ষণ মামলার শুনানি। সোমবার আলিপুর জেলা আদালতে এই মামলার শুনানির দিন ধার্য থাকলেও, বিচারক নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় কোনও আইনি প্রক্রিয়া এগোয়নি। বার বার শুনানির দিন পিছিয়ে যাওয়ায় আদালত চত্বরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায়।

মামলা সূত্রে খবর, সোমবার নির্দিষ্ট সময়েই আলিপুর আদালতে মামলাটি ওঠে। প্রেসিডেন্সি জেল থেকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় জেল হেফাজতে থাকা তিন অভিযুক্তকে। এছাড়াও জামিনে থাকা চতুর্থ অভিযুক্তও এজলাসে উপস্থিত ছিলেন। কিন্তু যে বিচারকের অধীনে এই স্পর্শকাতর মামলার শুনানি চলছে, তিনি বর্তমানে ভোটার তালিকা সংশোধনের (SIR) বিশেষ দায়িত্বে থাকায় এজলাসে বসতে পারেননি। ফলে কোনও সাক্ষ্যগ্রহণ বা সওয়াল-জবাব ছাড়াই আগামী ১৮ এপ্রিল পরবর্তী শুনানির দিন স্থির করে আদালত।

শুনানি মুলতুবি হওয়ায় উষ্মা প্রকাশ করে সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায় বলেন, “সাক্ষীরা আদালতে এসেও বার বার ফিরে যাচ্ছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পরিস্থিতি কোন দিকে গড়ায় দেখে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।” অন্যদিকে, এক অভিযুক্তের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্যও দ্রুত বিচারপ্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছেন। উল্লেখ্য, কসবা আইন কলেজের এই ঘটনা রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলেছিল। দ্রুত বিচারের আশায় থাকা নির্যাতিতার পরিবার ও সাধারণ মানুষ এখন আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে।

Share on Social Media
  • Related Posts

    সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী

    নিউজ ডেস্ক: সিঙ্গুরের জমি আন্দোলন নিয়ে রাজ্যের স্কুল পাঠ্যবইয়ে ‘বিকৃত ইতিহাস’ পড়ানো হচ্ছে— এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ…

    Share on Social Media

    নিরাপত্তা ছাপিয়ে এবার আরজি করে ‘কর্মী’ সেজে ছিনতাই! কড়া পাহারার মাঝেই খোয়া গেল ৬ হাজার টাকা

    নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালে অব্যবস্থা আর রোগী মৃত্যুকে কেন্দ্র করে যখন চারপাশ উত্তাল, ঠিক তখনই সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। খোদ হাসপাতাল চত্বরেই ‘কর্মী’ পরিচয় দিয়ে এক ব্যক্তির…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বর্ষার আগেই সতর্ক পাহাড়িয়া রেল! টয়ট্রেনের পথ সুরক্ষিত রাখতে শুরু ‘প্রি-মনসুন ড্রাইভ’

    বর্ষার আগেই সতর্ক পাহাড়িয়া রেল! টয়ট্রেনের পথ সুরক্ষিত রাখতে শুরু ‘প্রি-মনসুন ড্রাইভ’

    বুনো শুয়োরের হামলা থেকে শিশুকে বাঁচাল ‘ভুলি’, নাড়িভুঁড়ি বেরিয়েও লড়াকু মেজাজে এলাকার ‘মেগাস্টার’

    বুনো শুয়োরের হামলা থেকে শিশুকে বাঁচাল ‘ভুলি’, নাড়িভুঁড়ি বেরিয়েও লড়াকু মেজাজে এলাকার ‘মেগাস্টার’

    “বাবা বিজেপি, মেয়ে কেন যুবসাথীর টাকা পাবে?”— হরিণঘাটায় কিশোরীকে ‘হুমকি’ ও বাবাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে

    “বাবা বিজেপি, মেয়ে কেন যুবসাথীর টাকা পাবে?”— হরিণঘাটায় কিশোরীকে ‘হুমকি’ ও বাবাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে

    শিক্ষক-সংকট ও লাইব্রেরিয়ানের ‘মারধর’, বোলপুর শৈলবালা স্কুলে তুলকালাম! অভিযুক্তকে গণধোলাই অভিভাবকদের

    শিক্ষক-সংকট ও লাইব্রেরিয়ানের ‘মারধর’, বোলপুর শৈলবালা স্কুলে তুলকালাম! অভিযুক্তকে গণধোলাই অভিভাবকদের

    উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

    উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

    সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী

    সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.