জাল পাসপোর্টে রাশিয়া সফর! কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার বাংলাদেশি আওয়ামি লিগ সদস্য

নিউজ ডেস্ক: জাল ভারতীয় নথি ব্যবহার করে পাসপোর্ট বানিয়ে বিদেশে পাড়ি দেওয়া এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম দীপক মাহাত ওরফে দুল্লু মাহাত। রবিবার তিনি রাশিয়া থেকে কলকাতা বিমানবন্দরে নামতেই অভিবাসন দপ্তরের (Immigration Department) আধিকারিকরা তাঁকে আটকে লালবাজারের হাতে তুলে দেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত যুবক বাংলাদেশের আওয়ামি লিগের সক্রিয় সদস্য।

পুলিশ সূত্রে খবর, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর বহু আওয়ামি লিগ নেতা-কর্মী সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। দীপকও একইভাবে বনগাঁ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে জাল আধার, প্যান ও ভোটার কার্ড তৈরি করেন। এরপর সেই ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট জোগাড় করে তিনি প্রথমে শ্রীলঙ্কা এবং পরে রাশিয়ার একটি মাছ প্যাকেজিং কোম্পানিতে কাজে চলে যান। সম্প্রতি তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি কলকাতায় ফিরলে, আগে থেকেই জারি থাকা লুক আউট নোটিসের (Lookout Notice) ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বনগাঁ এলাকার এক দালালের মাধ্যমে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে এই সমস্ত জাল নথি ও পাসপোর্ট তৈরি করেছিলেন দীপক। পাসপোর্ট দপ্তর ইতিপূর্বেই ১৩০টিরও বেশি এই ধরনের সন্দেহজনক পাসপোর্ট চিহ্নিত করে লালবাজারকে জানিয়েছিল। ধৃতকে সোমবার আলিপুর বিশেষ আদালতে তোলা হলে বিচারক তাঁকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং আর কতজন এভাবে জাল পাসপোর্টে বিদেশে পালিয়েছে, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.