মহাকরণে আগুনের আতঙ্ক! হাওড়া মেট্রোয় নজিরবিহীন ভোগান্তি, দুপুরে থমকে গেল গ্রিন লাইন

নিউজ ডেস্ক: মঙ্গলবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশনে চরম যাত্রী ভোগান্তির সাক্ষী থাকল কলকাতা। কোনও আগাম ঘোষণা ছাড়াই টানা ২০ মিনিটের বেশি সময় ধরে স্টেশনের সমস্ত প্রবেশপথ বন্ধ করে দেন কর্তৃপক্ষ। অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের ভিড়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় স্টেশন চত্বর। দীর্ঘ ২৫ মিনিট পর মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয় যে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন চলাচলে বিলম্ব হবে।

দুপুর ১২টা নাগাদ হঠাৎই হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার গেটগুলি বন্ধ করে দেওয়ায় বিভ্রান্তি ছড়ায়। এর মধ্যেই খবর ছড়িয়ে পড়ে যে, মহাকরণ স্টেশনে আগুন লেগেছে। পরিস্থিতি মোকাবিলায় মেট্রো কর্তৃপক্ষ মাইকে ঘোষণা করেন যাতে নতুন করে কেউ টিকিট না কাটেন। স্মার্ট কার্ড ব্যবহারকারী যাত্রীদের ভিড়ে প্ল্যাটফর্ম চত্বর থিকথিকে হয়ে যায়। দুপুর ১২টা ৩৯ মিনিটে জানানো হয়, একটি ট্রেন মহাকরণ ছেড়ে হাওড়া ময়দান যাচ্ছে এবং সেটিই ফিরে এসে সেক্টর ফাইভের দিকে রওনা দেবে। শেষ পর্যন্ত ১২টা ৫১ মিনিটে একটি ট্রেন স্টেশনে ঢোকে, তবে ভিড় সামলাতে আবারও গেট বন্ধ করে দেওয়া হয়।

বিকেলে মেট্রো কর্তৃপক্ষের দেওয়া লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, গ্রিন লাইনের মহাকরণ স্টেশনে একটি ‘রাবার ফেন্ডার’ পুড়তে দেখা গিয়েছিল। তড়িঘড়ি তা নেভানো হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সকাল ১১টা ৪৪ থেকে দুপুর ১২টা ৩৭ মিনিট পর্যন্ত ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। কী ভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখতে ইতিপূর্বেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। যদিও কর্তৃপক্ষের দাবি, দুপুর ১২টা ৩৭ মিনিটের পর থেকে পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে, কিন্তু ব্যস্ত সময়ে ট্রেনের এই দীর্ঘ টালবাহানায় ক্ষোভে ফুঁসছেন নিত্যযাত্রীরা।

Share on Social Media
  • Related Posts

    ভোটের মুখে নিউ টাউনে নীতিন-লিয়েন্ডার রুদ্ধদ্বার বৈঠক! প্রচার সামলাতে প্রার্থীদের ‘টেনশন’ কমাল বিজেপি

    নিউজ ডেস্ক: বাংলার বিধানসভা ভোটের উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই কলকাতার এক অভিজাত হোটেলে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। মঙ্গলবার রাতে নিউ…

    Share on Social Media

    ইতিহাস থেকে বিদায় কংগ্রেসের! বড়বাজারের সন্তোষ পাঠক বিজেপিতে, কলকাতা পুরসভায় ‘হাত’ শূন্য

    নিউজ ডেস্ক: বিধানসভা ভোটের ঠিক মুখে বড়সড় ভাঙন জাতীয় কংগ্রেসে। কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের লড়াকু কংগ্রেস কাউন্সিলার সন্তোষকুমার পাঠক সোমবার সরকারিভাবে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগদান করলেন। এর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    স্বস্তি পেলেন কলিতা! মধ্যরাতের তালিকায় নাম ফিরল ‘বিচারাধীন’ বিজেপি প্রার্থীর, শুরু রাজনৈতিক তর্জা

    স্বস্তি পেলেন কলিতা! মধ্যরাতের তালিকায় নাম ফিরল ‘বিচারাধীন’ বিজেপি প্রার্থীর, শুরু রাজনৈতিক তর্জা

    নাকা চেকিংয়ে মাদক নয়, উদ্ধার ‘নাবালিকা কনে’! সবং পুলিশের তৎপরতায় মাঝরাস্তায় রুখল বাল্যবিবাহ

    নাকা চেকিংয়ে মাদক নয়, উদ্ধার ‘নাবালিকা কনে’! সবং পুলিশের তৎপরতায় মাঝরাস্তায় রুখল বাল্যবিবাহ

    গ্যাসের আকালে জ্বলল না উনুন, সিলিন্ডার উল্টে বেরল জল! হুগলির পোলবায় চাঞ্চল্য

    গ্যাসের আকালে জ্বলল না উনুন, সিলিন্ডার উল্টে বেরল জল! হুগলির পোলবায় চাঞ্চল্য

    অসাধ্য সাধন বনগাঁয়! বাইক দুর্ঘটনায় কাটা কান জটিল অস্ত্রোপচারে জোড়া লাগালেন চিকিৎসকরা

    অসাধ্য সাধন বনগাঁয়! বাইক দুর্ঘটনায় কাটা কান জটিল অস্ত্রোপচারে জোড়া লাগালেন চিকিৎসকরা

    ভোটের মুখে নিউ টাউনে নীতিন-লিয়েন্ডার রুদ্ধদ্বার বৈঠক! প্রচার সামলাতে প্রার্থীদের ‘টেনশন’ কমাল বিজেপি

    ভোটের মুখে নিউ টাউনে নীতিন-লিয়েন্ডার রুদ্ধদ্বার বৈঠক! প্রচার সামলাতে প্রার্থীদের ‘টেনশন’ কমাল বিজেপি

    ভোটার তালিকায় হুলুস্থুল! ‘বিবেচনাধীন’ হয়ে গেলেন রাজ্যের কয়েক কোটি নাগরিক, হ্যাকিং না যান্ত্রিক বিভ্রাট?

    ভোটার তালিকায় হুলুস্থুল! ‘বিবেচনাধীন’ হয়ে গেলেন রাজ্যের কয়েক কোটি নাগরিক, হ্যাকিং না যান্ত্রিক বিভ্রাট?
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.