গ্যাসের আকালে জ্বলল না উনুন, সিলিন্ডার উল্টে বেরল জল! হুগলির পোলবায় চাঞ্চল্য

নিউজ ডেস্ক: হরমুজ প্রণালীর সংকটে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ায় দেশজুড়ে হাহাকার চলছে। রান্নার গ্যাসের সিলিন্ডার পেতে কালঘাম ছুটছে সাধারণ মানুষের। এই চরম সংকটের মাঝেই হুগলির পোলবায় এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এল। অনেক কষ্টে জোগাড় করা নতুন এলপিজি (LPG) সিলিন্ডার ওভেনে সংযোগ করতেই দেখা গেল, গ্যাস নয়— বরং বেরোচ্ছে জল! মঙ্গলবার পোলবার বাসিন্দা নিরঞ্জন নাথের বাড়িতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

ভুক্তভোগী নিরঞ্জন বাবু জানিয়েছেন, গত ১৭ এপ্রিল তিনি গ্যাস বুকিং করেছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার অর্থাৎ ২৩ এপ্রিল সেই সিলিন্ডার বাড়িতে আসে। কিন্তু মঙ্গলবার রান্না শুরু করতেই দেখা যায় বারবার ওভেন নিভে যাচ্ছে। সন্দেহ হওয়ায় সিলিন্ডারটি পরীক্ষা করতে গিয়ে চক্ষু চড়কগাছ পরিবারের সদস্যদের। অভিযোগ, সিলিন্ডারটি কাত করতেই রেগুলেটরের মুখ দিয়ে তড়তড় করে জল বেরিয়ে আসে। এমনকি সিলিন্ডারটি নাড়ালে ভেতরে স্পষ্ট জলের শব্দ পাওয়া যাচ্ছিল।

ঘটনার পরই নিরঞ্জন বাবু স্থানীয় ডিলারের কাছে লিখিত অভিযোগ জানান। তাঁর ভাগ্নে সঞ্জয় মণ্ডলের কথায়, “এমনিতেই গ্যাসের চরম আকাল, তার ওপর অনেক কষ্টে পাওয়া সিলিন্ডারে যদি জল থাকে, তবে আমরা রান্না করব কী দিয়ে?” যদিও অভিযোগ পাওয়ার পর ডিলার কর্তৃপক্ষ সিলিন্ডারটি বদলে দিয়েছেন। ডিলার শপের মেকানিক সুমন্ত ঘোষ জানিয়েছেন, সিলিন্ডারটি পরীক্ষার জন্য গোডাউনে পাঠানো হয়েছে। তবে সিলিন্ডারের ভেতরে জল ঢুকল কীভাবে, তা নিয়ে ধন্দ কাটছে না। এই ঘটনায় হুগলির সাধারণ গ্রাহকদের মধ্যে তীব্র আতঙ্ক ও আশঙ্কার সৃষ্টি হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    হাওড়া-অমৃতসর পাঞ্জাব মেলে বোমাতঙ্ক, চন্দনপুর স্টেশনে চার ঘণ্টা ধরে চলল ‘সার্চ অপারেশন’

    নিউজ ডেস্ক: শুক্রবার রাতে এক রহস্যময় উড়ো ফোনে হুলুস্থুল পড়ে গেল হাওড়া-অমৃতসর পাঞ্জাব মেলে। ট্রেনে বোমা রাখা আছে— রেল কর্তৃপক্ষের কাছে এমন একটি উড়ো ফোন আসতেই তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের…

    Share on Social Media

    ব্যান্ডেল-হুগলির মাঝে ওভারহেড বিপর্যয়! ছুটির সকালে দেড় ঘণ্টা থমকাল ট্রেন

    নিউজ ডেস্ক: ছুটির দিনের সকালে চরম ভোগান্তির শিকার হলেন হাওড়া ও ব্যান্ডেল শাখার নিত্যযাত্রীরা। হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় (Power Off) বিপর্যস্ত হয়ে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.