টিকিট পেলেন না শ্রীরূপা! ইংলিশবাজারে বিজেপির ভরসা অম্লান ভাদুড়ি, জেলাজুড়ে ‘নিখোঁজ’ পোস্টারই কি কাল হলো?

নিউজ ডেস্ক: অবশেষে জল্পনার অবসান। মালদহের হাই-প্রোফাইল ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রে বিদায়ী বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীকে (নিভি) সরিয়ে নতুন মুখ হিসেবে অম্লান ভাদুড়ির ওপর আস্থা রাখল বিজেপি। বুধবার সন্ধ্যায় প্রকাশিত বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় এই চমকপ্রদ সিদ্ধান্ত সামনে আসতেই মালদহের রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এর ফলে টিকিট না পেয়ে শেষপর্যন্ত ‘শিকে ছিঁড়ল না’ শ্রীরূপার।

অম্লান ভাদুড়ির রাজনীতিতে হাতেখড়ি বিজেপিতে হলেও মাঝপথে ২০১০ সালে তিনি তৃণমূলে যোগ দিয়ে জেলা যুব সভাপতির দায়িত্ব সামলেছিলেন। তবে ২০২১-এর বিধানসভা ভোটের আগে তিনি পুনরায় ঘরে ফেরেন। এরপর পুরসভা ভোটে ইংলিশবাজারের ১১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়ে বর্তমানে তিনি পুরসভার বিরোধী দলনেতার দায়িত্ব পালন করছেন। তাঁর নাম ঘোষণা হতেই বুধবার রাতে ইংলিশবাজারে উল্লাসে মেতে ওঠেন বিজেপির কর্মী-সমর্থকরা।

অন্যদিকে, শ্রীরূপা মিত্র চৌধুরীর টিকিট না পাওয়া নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। বিজেপি সূত্রে খবর, দলের অভ্যন্তরীণ ছ’টি সার্ভে রিপোর্ট এবং গোপন ব্যালট ভোটেও তাঁর নাম সেভাবে উঠে আসেনি। গত পাঁচ বছরে বিধায়ক হিসেবে এলাকায় তাঁর অনুপস্থিতি নিয়ে বারবার ক্ষোভ উগরে দিয়েছিলেন সাধারণ মানুষ। এমনকি শহরের একাধিক জায়গায় তাঁর নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়তেও দেখা গিয়েছিল। বিরোধীদের সেই লাগাতার আক্রমণ এবং দলের নিচুতলার কর্মীদের অসন্তোষই শ্রীরূপার টিকিট পাওয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়াল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Share on Social Media
  • Related Posts

    ভোটের মুখে মালদহে শোরগোল! প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৬

    নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত মালদহের রাজনীতি। নাকা তল্লাশির সময় মালদহ জেলা কংগ্রেসের সহ-সভাপতি তথা মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমের গাড়ি থেকে একটি সেভেন এমএম (7mm) পিস্তল উদ্ধার করল…

    Share on Social Media

    ইদের সকালে মালদায় মর্মান্তিক দুর্ঘটনা, জরাজীর্ণ মার্কেটের ছাদ ভেঙে মৃত ১

    নিউজ ডেস্ক: উৎসবের আবহেই বিষাদের ছায়া মালদার ইংরেজবাজারে। শনিবার সকালে রথবাড়ি এলাকার নেতাজি কমার্শিয়াল মার্কেটের একাংশের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর জখম হয়েছেন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.