আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা! ভোটের দাপটে ইডেনে নেই ধোনি-বিরাট, দেখে নিন কেকেআরের সব ম্যাচের তালিকা

নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার আইপিএলের গ্রুপ পর্বের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ইতিপূর্বে কেবল প্রথম ২০টি ম্যাচের সূচি জানানো হলেও, পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট মাথায় রেখে বাকি ম্যাচের দিনক্ষণ স্থির করা হয়েছে। এবারের টুর্নামেন্টে গ্রুপ পর্বে মোট ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে কলকাতার ক্রিকেট প্রেমীদের জন্য কিছুটা মন খারাপের খবর— ইডেনে এবার মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলির খেলা দেখা যাবে না।

আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। বোর্ড আগেই জানিয়ে দিয়েছে, এবার কোনও জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে না। ২৪ মে ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের লড়াই।

ইডেনে কেকেআরের ম্যাচের সূচি:

পশ্চিমবঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল বিধানসভা ভোট এবং ৪ মে ফলপ্রকাশের কারণে ১৯ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত ইডেনে কোনও ম্যাচ রাখা হয়নি।

  • ২ এপ্রিল: বনাম সানরাইজার্স হায়দরাবাদ

  • ৬ এপ্রিল: বনাম পঞ্জাব কিংস

  • ৯ এপ্রিল: বনাম লখনউ সুপার জায়ান্টস

  • ১৯ এপ্রিল: বনাম রাজস্থান রয়্যালস (দুপুর ৩.৩০)

  • ১৬ মে: বনাম গুজরাত টাইটান্স

  • ২০ মে: বনাম মুম্বই ইন্ডিয়ান্স

  • ২৪ মে: বনাম দিল্লি ক্যাপিটালস

কেকেআরের অ্যাওয়ে ম্যাচসমূহ:

ঘরের মাঠের বাইরে অজিঙ্ক রাহানের দল খেলবে ২৯ মার্চ (মুম্বই), ১৪ এপ্রিল (চেন্নাই), ১৭ এপ্রিল (অহমদাবাদ), ২৬ এপ্রিল (লখনউ), ৩ মে (হায়দরাবাদ), ৮ মে (দিল্লি) এবং ১৩ মে (বেঙ্গালুরু)।

এবারের টুর্নামেন্টে মোট ১২ দিন ‘ডাবল হেডার’ বা দিনে দু’টি করে ম্যাচ রাখা হয়েছে। দুপুরের ম্যাচগুলি শুরু হবে ৩.৩০ মিনিটে এবং সন্ধ্যার ম্যাচগুলি হবে ৭.৩০ মিনিটে। কলকাতা, মুম্বই, দিল্লি সহ দেশের মোট ১৩টি শহরে খেলাগুলি আয়োজিত হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংস এবার একাধিক মাঠে তাদের হোম ম্যাচ খেললেও কেকেআর সহ বাকি সাতটি দল একটি নির্দিষ্ট মাঠেই তাদের সব ঘরের ম্যাচ খেলবে।

Share on Social Media
  • Related Posts

    বিশ্বজয়ের পরেই ‘বউ’-এর স্বীকৃতি! মাহিকাকে নিয়ে আবেগঘন হার্দিক, লক্ষ্য আগামী ১০ বছরে আরও ১০ ট্রফি

    নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই ব্যক্তিগত জীবনে বড় ‘ঘোষণা’ সেরে ফেললেন হার্দিক পাণ্ড্য। বিয়ের পিঁড়িতে এখনও বসা হয়নি, অথচ বিশ্বজয়ের মঞ্চেই প্রেমিকা মাহিকা শর্মাকে ‘বউ’-এর স্বীকৃতি…

    Share on Social Media

    গম্ভীরের হাত ধরে ঘুচল আমদাবাদের ‘অভিশাপ’, কিউয়িদের গুঁড়িয়ে ঘরের মাঠে বিশ্বজয়ী ভারত

    নিউজ ডেস্ক: ২০২৩ সালের ১৯ নভেম্বরের সেই অভিশপ্ত রাত আজও ভারতবাসীর স্মৃতিতে দগদগে ক্ষত হয়ে আছে। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই হৃদয়ভঙ্গের যন্ত্রণাই যেন রবিবার রাতে বিজয়োল্লাসে ধুয়ে মুছে সাফ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.