কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধন, ৬২ বছরের প্রত্যাশা পূরণ, উচ্ছ্বাসে মাতল জলপাইগুড়ি

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের দাবিতে জলপাইগুড়িতে প্রথম আন্দোলন শুরু হয় ১৯৬৩ সালে। তারপর তিস্তা-করলা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কখনও দিনের পর দিন আন্দোলনে তপ্ত হয়েছে শহর। আন্দোলন করতে গিয়ে মামলা চেপেছে ঘাড়ে। কখনও আবার হাইকোর্টের সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে নাকি শিলিগুড়িতে কোথায় হবে, তা নিয়ে চলেছে ঠান্ডা লড়াই। দীর্ঘ টানাপোড়েন। রাজ্যে পালাবদলের পর ২০১২ সালে হাইকোর্টের সার্কিট বেঞ্চের শিলন্যাস হয় জলপাইগুড়িতে। স্থায়ী পরিকাঠামো গড়ে তুলতে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে জলপাইগুড়ির পাহাড়পুরে জমি অধিগ্রহণ শুরু করে রাজ্য সরকার। সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন নির্মাণে ৫০১ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য। কিন্তু শিলান্যাসর পর স্থায়ী ভবনের নকশা সহ নানা জটিলতায় নির্মাণকার্য শুরু হতে সময় লেগে যায়। এরইমধ্যে ২০১৯ সালে জলপাইগুড়ি জেলা পরিষদের ডাকবাংলোয় অস্থায়ী পরিকাঠামোয় চালু হয় হাইকোর্টের সার্কিট বেঞ্চ। কিন্তু জলপাইগুড়িবাসীর অপেক্ষা ছিল সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন কতদিনে চালু হবে। অবশেষে পূরণ হল সেই প্রত্যাশা। ৪০ একর জমির উপর বিশাল পাঁচতলা ভবন তৈরি হয়েছে। এখানে থাকছে ১৩টি এজলাস। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে নয়া ভবনে বিচারপ্রক্রিয়া শুরু হতে পারে বলে খবর।

আক্ষরিক অর্থেই জলপাইগুড়ির ইতিহাসে নয়া মাইল স্টোন ২০২৬ সালের ১৭ জানুয়ারি। হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন করলেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। সঙ্গে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল সহ সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিরা। স্বপ্ন পূরণের আনন্দে শনিবার উচ্ছ্বাসে মাতেন জলপাইগুড়িবাসী। আমন্ত্রণপত্র ছিল সীমিত। ফলে যাঁরা উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি, তাঁরা চোখ রেখেছিলেন শহরের বিভিন্ন রাস্তার মোড়ে জলপাইগুড়ি পুরসভার তরফে বসানো এলইডি স্ক্রিনে। শহরের ১২টি জায়গায় ওই স্ক্রিন বসানো হয়েছিল। বহু মানুষ আবার পাহাড়পুরে জাতীয় সড়কের ধারে দিনভর অপেক্ষা করেছেন। অনুষ্ঠান শেষে ভিভিআইপিরা বেরিয়ে যেতেই কার্যত বাঁধভাঙা উচ্ছ্বাসে তাঁরা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন দেখতে এগিয়ে আসেন। তেরঙা আলোয় উদ্ভাসিত ওই ভবনের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। ঐতিহাসিক দিনে নিজেকে ফ্রেমবন্দি করে রাখতে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের সামনে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতরাও ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি।

এদিন সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন প্রাক্তন সাংসদ জিতেন দাস। জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ নিয়ে ষাটের দশকে শুরু হওয়া আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। বলেন, ১৯৬৩ সালে আন্দোলন শুরু হয়। আমরা ১৯৯৪ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে এনিয়ে দেখা করি। একসময় হাইকোর্টের সার্কিট বেঞ্চ শিলিগুড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু জলপাইগুড়ির মানুষ তাদের জোরালো দাবি থেকে সরেনি। জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসক রাহুল ভৌমিক বলেন, এদিন রাতে আমরা শহরে অকাল দীপাবলি পালন করেছি। হাইকোর্টের সার্কিট বেঞ্চ হওয়ায় সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে জলপাইগুড়ি আরও সমৃদ্ধ হবে বলে মনে করি।

Share on Social Media

Related Posts

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

Share on Social Media

অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
error: Content is protected !!

AdBlock

We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.