ইউটিউব দেখে বাড়িতেই তুবড়ি বানাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম স্বামী, অল্পের জন্য রক্ষা পেলেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
ইউটিউব দেখে বাড়িতে তুবড়ি বানানোর চেষ্টা প্রাণঘাতী হয়ে উঠল। ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। অল্পের জন্য রক্ষা পেলেন তাঁর স্ত্রী। শনিবার কসবা থানার অন্তর্গত এন কে ঘোষ রোডের বিশ্বাস পাড়ায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ষবরণের রাতে তুবড়ি জ্বালানোর ইচ্ছা ছিল গৃহকর্তার। বাইরে থেকে তুবড়ি জোগাড় করতে না পেরে তিনি বাড়িতেই তা বানানোর সিদ্ধান্ত নেন। বিষয়টি স্ত্রীকে জানালে তিনি ইউটিউব দেখে তুবড়ি তৈরির পরামর্শ দেন। এরপর ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে গন্ধক, লোহাচুর-সহ প্রয়োজনীয় উপকরণ ও তুবড়ির খোল কিনে আনেন ওই ব্যক্তি।

শনিবার সকালে বারুদ রোদে শুকোনোর পর দুপুরে খাওয়াদাওয়া সেরে বিকেলে তুবড়ির খোলে মশলা ভরার কাজ শুরু করেন। সেই সময় স্ত্রী তাঁর পাশেই ছিলেন। মশলা মেশানোর পর পরীক্ষা করার জন্য একটি তুবড়িতে আগুন দিতেই আচমকা বিকট শব্দে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় জানলার কাচ ভেঙে যায়। আগুনের ফুলকি ছিটকে পড়ে বারুদের উপর, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে।

বিস্ফোরণের শব্দে ছুটে আসেন প্রতিবেশীরা। জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা হলেও ঘরে থাকা দাহ্য বস্তুগুলির কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিদগ্ধ অবস্থায় গৃহকর্তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রীও আহত হয়েছেন। বর্তমানে দু’জনেই চিকিৎসাধীন। লালবাজার সূত্রে জানা গিয়েছে, কসবা থানা ঘটনার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে।

Share on Social Media

Related Posts

এন্টালিতে তৃণমূল কর্মী খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ; নেপথ্যে গোষ্ঠীকোন্দল নাকি ব্যবসায়িক শত্রুতা?

নিউজ ডেস্ক: ভোট মিটলেও খাস কলকাতায় হিংসার দাপট থামছে না। এবার এন্টালিতে নৃশংস খুনের ঘটনা প্রকাশ্যে এল। বুধবার ভোরে এন্টালি থানা এলাকার রাধানাথ চৌধুরী রোডের একটি নির্মীয়মাণ আবাসনের সামনে থেকে…

Share on Social Media

বিজয় মিছিলে ‘বুলডোজার’ নিষিদ্ধ করল লালবাজার, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নগরপাল

নিউজ ডেস্ক: নির্বাচনের ফলাফল ঘোষণার পর কলকাতার শ্যামপুকুর ও নিউ মার্কেট এলাকায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজারের উপস্থিতি এবং ভাঙচুরের ঘটনায় নড়েচড়ে বসল লালবাজার। নিউ মার্কেট এলাকায় বুলডোজার দিয়ে একটি দুর্গাপূজার…

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
error: Content is protected !!

AdBlock

We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.