ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

নিউজ ডেস্ক: খাস মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের দোরগোড়ায় শ্যুটআউট! রবিবার রাতে ওয়াশিংটন ডিসি-র অতি-সুরক্ষিত এলাকায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিবর্ষণে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সময় হোয়াইট হাউসের অন্দরেই ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। আততায়ী বা দুষ্কৃতীদের এখনও ধরতে পারেনি পুলিশ। নজিরবিহীন এই নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় তদন্তে নেমেছে ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস (US Secret Service)।

ব্যারিকেড ঘেরা পার্কে অতর্কিত হামলা:

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে খবর, হোয়াইট হাউসের ঠিক উল্টো দিকেই অবস্থিত লাফায়েত পার্ক। বর্তমানে সংস্কারের কাজের জন্য পার্কটির চারিদিক ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। রবিবার রাতে আচমকাই সেই অন্ধকারাচ্ছন্ন পার্কের ভিতর থেকে কয়েক রাউন্ড গুলি চলার শব্দ শোনা যায়। গুলির আওয়াজে কেঁপে ওঠে পুরো চত্বর। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান সিক্রেট সার্ভিসের জওয়ানরা। কিন্তু নিরাপত্তারক্ষীরা পৌঁছানোর আগেই অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

ভেতরেই ছিলেন ট্রাম্প, জারি চরম সতর্কতা:

ওয়াশিংটন প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গুলি চলার সময় ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই নিজের প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলেন। তবে এই অপ্রীতিকর ঘটনায় হোয়াইট হাউসের অন্দরে কোনও কাজ থমকে যায়নি। সবকিছু স্বাভাবিক ছন্দেই চলেছে। এই শ্যুটআউট নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।

তদন্তে তিন সংস্থা:

ঘটনার কিছুক্ষণের মধ্যেই এলাকাটি ঘিরে ফেলে মেট্রোপলিটন পুলিশ এবং ইউনাইটেড স্টেটস পার্ক পুলিশ। গোটা লাফায়েত পার্ক ও সংলগ্ন রাস্তা ব্যারিকেড করে চিরুনি তল্লাশি শুরু করা হয়েছে। দুষ্কৃতীদের গতিবিধি বুঝতে স্থানীয় সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সিক্রেট সার্ভিস এই তদন্তের নেতৃত্ব দিচ্ছে।

উল্লেখ্য, হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়ে ফাটল ধরার ঘটনা এই প্রথম নয়। গত বছরের নভেম্বরেই ডাউনটাউন এলাকায় টহলরত দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছিল রহমানউল্লাহ লাখানওয়ালা নামে এক আফগান নাগরিকের বিরুদ্ধে। সেই ঘটনায় এক জওয়ানের মৃত্যু হয়েছিল। রবিবারের এই শ্যুটআউটের পিছনে কোনও বড়সড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি।

Share on Social Media
  • Related Posts

    আমেরিকায় স্বপ্নভঙ্গ! ১০ দিন নিখোঁজ থাকার পর নদী থেকে উদ্ধার বাংলাদেশি ছাত্রের দেহ, প্রেমিকা এখনও নিখোঁজ

    নিউজ ডেস্ক: উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে সুদূর আমেরিকায় পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের দুই মেধাবী তরুণ-তরুণী। লক্ষ্য ছিল গবেষণা শেষে একসঙ্গে সংসার পাতার। কিন্তু ফ্লোরিডার ট্যাম্পা বে-র নোনা জল সেই সব রঙিন স্বপ্নে…

    Share on Social Media

    ইরানের মিসাইল হানায় তছনছ ইজরায়েলের ‘লিটল ইন্ডিয়া’, পরমাণু কেন্দ্রে হামলার ছক তেহরানের!

    নিউজ ডেস্ক: ইদের রাতে রণক্ষেত্রের চেহারা নিল ইজরায়েল। আকাশ চিরে ধেয়ে এল ইরানের একের পর এক মিসাইল। বিকট শব্দ আর আগুনের গোলারtarget হল ইজরায়েলের ‘লিটল ইন্ডিয়া’ নামে পরিচিত ডিমোনা (Dimona)…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.