ভোটের মুখে দুর্গাপুরে টাকার পাহাড়, বিহারের ২ যুবকের ব্যাগে মিলল ৫০ লক্ষ; নজরে রহস্যময় ‘শক্তি দাদা’

নিউজ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে অর্থ ও অস্ত্রের আনাগোনা রুখতে মরিয়া প্রশাসন। ঠিক সেই আবহেই দুর্গাপুর স্টেশন চত্বরে প্রায় ৫০ লক্ষ নগদ টাকা-সহ দুই বিহারি যুবককে গ্রেপ্তার করল অণ্ডাল জিআরপি (GRP)। ধৃতদের নাম গুড্ডু রায় ও তপনকুমার মিত্র। শনিবার তাঁদের আসানসোল জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের জেরা করে কলকাতার এক রহস্যময় ‘শক্তি দাদা’-র নাম উঠে আসায় এই ঘটনার নেপথ্যে বড় কোনও রাজনৈতিক বা হাওয়ালা যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জিআরপি সূত্রে খবর, শুক্রবার রাতে বিহার থেকে ট্রেনে চেপে দুর্গাপুর স্টেশনে নামেন ওই দুই যুবক। তাঁদের সঙ্গে থাকা ভারী ব্যাগ এবং গতিবিধি দেখে সন্দেহ হয় কর্তব্যরত রেল পুলিশের। জিজ্ঞাসাবাদ শুরু করলে তাঁদের কথাবার্তায় চরম অসঙ্গতি ধরা পড়ে। এরপর তাঁদের ব্যাগ তল্লাশি করতেই চক্ষুচড়কগাছ হয় পুলিশ আধিকারিকদের। ব্যাগ থেকে উদ্ধার হয় থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল, যার মোট পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা। ওই বিপুল অর্থের স্বপক্ষে কোনও বৈধ নথি দেখাতে না পারায় নগদ বাজেয়াপ্ত করে দু’জনকে গ্রেপ্তার করা হয়।

জেরায় ধৃত গুড্ডু রায় দাবি করেছেন, দুর্গাপুর থেকে তাঁদের হাওড়া যাওয়ার পরিকল্পনা ছিল। এই বিপুল পরিমাণ নগদ টাকা কলকাতার জনৈক ‘শক্তি দাদা’-র কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁদের। এই ‘শক্তি দাদা’ আসলে কে? কেনই বা তাঁকে এই বিপুল পরিমাণ অর্থ পাঠানো হচ্ছিল? এই প্রশ্নগুলিই এখন ভাবিয়ে তুলছে গোয়েন্দাদের। নির্বাচনের মুখে এই টাকা কি কোনও বিশেষ রাজনৈতিক দলের তহবিলে যাওয়ার কথা ছিল, নাকি এর পিছনে বড় কোনও আর্থিক জালিয়াতির চক্র সক্রিয়, তা জানতে তদন্তের পরিধি বাড়িয়েছে জিআরপি। ধৃতদের কল লিস্ট খতিয়ে দেখে কলকাতার ওই রহস্যময় ব্যক্তির হদিস পাওয়ার চেষ্টা চলছে।

Share on Social Media
  • Related Posts

    দুর্গাপুরে পিএনজি পাইপ ফেটে বিপত্তি, সাতসকালে রাস্তায় ‘তুষারপাত’! গ্যাসের অভাবে বন্ধ কয়েকশ হেঁশেল

    নিউজ ডেস্ক: ছুটির সকালে বড়সড় বিপত্তি শিল্পশহর দুর্গাপুরে। সিটি সেন্টার এলাকার পণ্ডিত রঘুনাথ মুর্মু সরণিতে পাইপড ন্যাচরাল গ্যাস বা পিএনজি (PNG) লাইনে ফাটল দেখা দেওয়ায় তীব্র আতঙ্ক ছড়াল এলাকায়। রবিবার…

    Share on Social Media

    ছুটির সকালে দুর্গাপুরে ‘তুষারপাত’! গ্যাস পাইপ ফেটে রণক্ষেত্র সিটি সেন্টার, যুদ্ধকালীন তৎপরতায় দমকল

    নিউজ ডেস্ক: ছুটির মেজাজ নিমেষে বদলে গেল চরম আতঙ্কে। রবিবার সাতসকালে জোরালো বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল শিল্পশহর দুর্গাপুরের অভিজাত সিটি সেন্টার এলাকা। পন্ডিত রঘুনাথ মুর্মু সরণিতে একটি বাড়িতে সরবরাহকারী রান্নার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.