কর্ডোবায় মুখোমুখি ট্রেন সংঘর্ষে মৃত অন্তত ২১, শতাধিক আহত: স্পেনে শোকের রবিবার

মাদ্রিদ: স্পেনের দক্ষিণাঞ্চলীয় কর্ডোবা প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ২১ জনের। আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, যাদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনায় একটি ট্রেনের চালকেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী জোরকদমে উদ্ধারকাজ চালালেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মালাগা থেকে মাদ্রিদের উদ্দেশে আসছিল একটি হাই-স্পিড ট্রেন। কর্ডোবা শহরের কাছে আচমকাই সেটি লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে ঢুকে পড়ে। ঠিক সেই সময় উল্টোদিক থেকে মাদ্রিদের দিক থেকে আসছিল আরেকটি দ্রুতগামী ট্রেন। মুহূর্তের মধ্যেই ঘটে যায় মুখোমুখি সংঘর্ষ।

দুর্ঘটনার সময় ইরিও ট্রেনে প্রায় ৩০০ জন এবং রেনফে ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। দুর্গম ও নির্জন এলাকা হওয়ায় উদ্ধারকাজ শুরু করতে কিছুটা দেরি হলেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ ও রেড ক্রসের কর্মীরা।

ইউরো নিউজ সূত্রে খবর, ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কর্ডোবার অগ্নিনির্বাপণ প্রধান ফ্রান্সিসকো কারমোনা বলেন, “জীবিত মানুষদের কাছে পৌঁছনোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক ক্ষেত্রে মৃতদেহ সরিয়ে এগোতে হচ্ছে। এটা একেবারে দুঃস্বপ্নের মতো।”

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ শোকবার্তায় বলেছেন, “এই রাত স্পেনের কাছে গভীর বেদনার রাত।” মর্মান্তিক এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সারা দেশ শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

Share on Social Media

Related Posts

আমেরিকায় স্বপ্নভঙ্গ! ১০ দিন নিখোঁজ থাকার পর নদী থেকে উদ্ধার বাংলাদেশি ছাত্রের দেহ, প্রেমিকা এখনও নিখোঁজ

নিউজ ডেস্ক: উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে সুদূর আমেরিকায় পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের দুই মেধাবী তরুণ-তরুণী। লক্ষ্য ছিল গবেষণা শেষে একসঙ্গে সংসার পাতার। কিন্তু ফ্লোরিডার ট্যাম্পা বে-র নোনা জল সেই সব রঙিন স্বপ্নে…

Share on Social Media

ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

নিউজ ডেস্ক: খাস মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের দোরগোড়ায় শ্যুটআউট! রবিবার রাতে ওয়াশিংটন ডিসি-র অতি-সুরক্ষিত এলাকায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিবর্ষণে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সময় হোয়াইট হাউসের অন্দরেই ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট…

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
error: Content is protected !!

AdBlock

We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.