ভোটের মুখে ‘শাটডাউন’ দিঘা, পর্যটকদের জেলা ছাড়ার চরম হুঁশিয়ারি কমিশনের

নিউজ ডেস্ক: ভোটের আবহে এবার সৈকত শহর দিঘার দরজায় কার্যত খিল তুলে দিল নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সোমবার এক নজিরবিহীন নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, আজ মঙ্গলবার বিকেল ৫টা থেকে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ পূর্ব মেদিনীপুর জেলার কোনও হোটেলেই বাইরের জেলার কোনও ব্যক্তি থাকতে পারবেন না। আজ বিকেলের মধ্যেই ভিন জেলা থেকে আসা সমস্ত পর্যটককে দিঘা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটের আগে নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ। প্রশাসনের আশঙ্কা, পর্যটকের ছদ্মবেশে বাইরের জেলা থেকে দুষ্কৃতীরা ভিড় জমিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় অশান্তি ছড়াতে পারে। সেই সম্ভাবনা রুখতেই হোটেল মালিকদের কড়া নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, আজ বিকেলের পর থেকে জেলার বাইরের কোনও ব্যক্তির নামে নতুন করে রুম বুকিং করা যাবে না এবং যারা বর্তমানে রয়েছেন, তাঁদেরও আজই দিঘা ছাড়তে হবে।

কমিশনের এই আচমকা ফরমানে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন কয়েক হাজার পর্যটক। অনেককেই মাঝপথেই ছুটি বাতিল করে বাড়ির পথ ধরতে হচ্ছে। হোটেল মালিক সংগঠনের একাংশের মতে, ভরা মরশুমে এমন সিদ্ধান্তে ব্যবসার ক্ষতি হলেও প্রশাসনিক নির্দেশের বাইরে যাওয়ার পথ নেই। আজ বিকেল থেকেই দিঘা ও মন্দারমণি জুড়ে পুলিশের বিশেষ চিরুনি তল্লাশি শুরু হওয়ার কথা। পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে বহিরাগতদের গতিবিধি সম্পূর্ণ বন্ধ করে কড়া নজরদারিতে মুড়ে ফেলা হচ্ছে গোটা জেলাকে।

Share on Social Media
  • Related Posts

    রাহুলের মৃত্যুতে রহস্যের চোরাবালি! লীনা-শৈবালের বিরুদ্ধে ‘জিরো এফআইআর’, ময়নাতদন্তের রিপোর্টে অসঙ্গতির পাহাড়

    নিউজ ডেস্ক: রূপোলি পর্দার চেনা হাসিমুখটা চিরতরে হারিয়ে গিয়েছে তালসারির সমুদ্রসৈকতে। কিন্তু জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই প্রয়াণ কি স্রেফ এক দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে চরম গাফিলতি…

    Share on Social Media

    রাহুলের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের সমুদ্র-বিপর্যয়! তাজপুরে জোড়া মৃত্যু সোদপুরের দুই চিকিৎসকের

    নিউজ ডেস্ক: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতির ক্ষত এখনও টাটকা। তার মধ্যেই ফের উত্তাল সমুদ্র কেড়ে নিল দুটি প্রাণ। এবার অকুস্থল পূর্ব মেদিনীপুরের তাজপুর। বুধবার সন্ধ্যায় সমুদ্র সৈকত থেকে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.