বাগুইআটিতে পুলিশের সামনেই ফল ব্যবসায়ীকে ‘বাংলাদেশি’ বলে হেনস্থার অভিযোগ, ছড়িয়ে পড়ল ভিডিও

নিউজ ডেস্ক: বাগুইআটিতে পুলিশের সামনেই এক মুসলিম ফল ব্যবসায়ীকে ‘বাংলাদেশি’ বলে হেনস্থা ও নিগ্রহ করার অভিযোগ উঠল। শুক্রবার তেঘরিয়ার লোকনাথ মন্দিরের কাছে এই ঘটনাটি ঘটে। ঘটনার একটি ভিডিও (যার সত্যতা যাচাই করেনি ভয়েস বাংলা নিউজ) ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালেও ভয়ে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি ওই ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের গুছুড়িয়া এলাকার বাসিন্দা এনামুল ইসলাম দীর্ঘ দিন ধরে লোকনাথ মন্দিরের কাছে ফল বিক্রি করেন। শুক্রবার বিহারি নামে এক স্থানীয় রিকশাচালক তাঁকে চা খাওয়ান এবং রাজনৈতিক আলোচনার ফাঁকে ‘জয় বাংলা’ স্লোগান দেন। অভিযোগ, সেই স্লোগান শুনেই আকাশ নামে এক যুবক সেখানে চড়াও হয়। প্রথমে রিকশাচালককে মারধর করে সরিয়ে দেওয়ার পর সে এনামুলকে আক্রমণ করে।

এনামুলকে ধাক্কাধাক্কি করার পাশাপাশি তাঁর নাম, বাবার নাম ও ঠিকানা জানতে চেয়ে জেরা করা শুরু হয়। এনামুল কবে বাংলাদেশ থেকে এসেছেন, সেই প্রশ্ন তুলে তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। ফল ব্যবসায়ী নিজেকে ভারতীয় নাগরিক এবং ভোটার হিসেবে পরিচয় দিলেও অভিযুক্ত যুবক তাঁকে পাকিস্তান বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিতে থাকে। অভিযোগ, ঘটনার সময় কাছেই পুলিশ উপস্থিত থাকলেও তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল।

আক্রান্ত ব্যবসায়ী এনামুল বলেন, “আমি ভীষণ আতঙ্কে আছি। মুসলিম হওয়ার কারণেই আমাকে এভাবে হেনস্থা করা হলো। ৪ মে ভোটের ফলের পর কী হবে জানি না। ভয়ে পুলিশের কাছেও যেতে পারছি না।” এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সাদ্দাম হোসেন নামে জিরেনগাছার এক সবজি বিক্রেতাকেও বাগুইআটি এলাকায় একইভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্বাচনের ফলাফল ঘোষণার আগে এই ধরনের সাম্প্রদায়িক ও বিভেদমূলক ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ত্রাসের সৃষ্টি হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.