করিমপুরে ‘তারকা’ পতন, সোহমকে হারিয়ে গড় পুনরুদ্ধার করলেন বিজেপির সমরেন্দ্রনাথ

নিউজ ডেস্ক: নদিয়ার সীমান্তবর্তী করিমপুর বিধানসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরকে বড় ধাক্কা দিল বিজেপি। তৃণমূলের তারকা প্রার্থী তথা অভিনেতা সোহম চক্রবর্তীকে প্রায় ১২ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ। সোমবার সকালে বেতাই বিআর আম্বেদকর কলেজে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই করিমপুর জুড়ে টানটান উত্তেজনা তৈরি হয়েছিল।

ঐতিহাসিকভাবে বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্রে ২০১৬ সালে প্রথমবার জয়ের স্বাদ পেয়েছিল তৃণমূল। ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর থেকেই এখানে বিজেপির উত্থান নজর কাড়ে। ২০২১-এর নির্বাচনে পরাজিত হলেও, ২০২৬-এর এই মহারণে বাজিমাত করলেন সমরেন্দ্রনাথবাবু। উল্লেখ্য, তিনি একসময় এই কেন্দ্রেরই সিপিএম বিধায়ক ছিলেন। তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তা এবং গেরুয়া ঝড়ের সম্মিলনই করিমপুরে বিজেপির জয়ের পথ প্রশস্ত করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন গণনার প্রথম দিকে মুসলিম অধ্যুষিত করিমপুর-২ ব্লকের ইভিএম খোলার সময় সোহম চক্রবর্তী এগিয়ে ছিলেন। প্রথম ১৪ রাউন্ড পর্যন্ত বিজেপি প্রার্থী পিছিয়ে থাকলেও, করিমপুর-১ ব্লকের গণনা শুরু হতেই দৃশ্যপট বদলে যায়। একের পর এক রাউন্ডে ব্যবধান কমিয়ে সমরেন্দ্রনাথবাবু লিড নিতে শুরু করেন এবং শেষ রাউন্ড পর্যন্ত সেই ব্যবধান ক্রমশ বাড়তে থাকে।

জয়ের খবর আসতেই করিমপুরের বিভিন্ন এলাকায় গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকরা। দীর্ঘদিনের বাম দুর্গ এবং পরে তৃণমূলের দখলে থাকা এই কেন্দ্রে বিজেপির জয় নদিয়া জেলার রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করল। তারকা প্রার্থীর ওপর ভরসা না রেখে ভূমিপুত্র সমরেন্দ্রনাথের ওপর করিমপুরবাসীর আস্থা রাখা তৃণমূলের জন্য বড়সড় ধাক্কা হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।

Share on Social Media
  • Related Posts

    এক রাতের কালবৈশাখীতেই স্বপ্নভঙ্গ! নদীয়ায় তছনছ বিঘার পর বিঘা কলার বাগান, সর্বস্বান্ত হাজারো চাষি

    নিউজ ডেস্ক: প্রকৃতির এক রাতের তাণ্ডবে নিঃস্ব হয়ে গেলেন নদীয়ার কয়েকশো কৃষক। রবিবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে কার্যত ধুলোয় মিশে গিয়েছে বিঘার পর বিঘা কলার জমি। জেলার করিমপুর, থানারপাড়া,…

    Share on Social Media

    খোলস বদলেছে ভবনের, বদলায়নি ভাগ্য! করিমপুর হাসপাতালে বিকল এক্স-রে মেশিন, চরম ভোগান্তি ৫ লক্ষ মানুষের

    নিউজ ডেস্ক: ঝকঝকে নতুন ভবন হয়েছে ঠিকই, কিন্তু পরিকাঠামোর কঙ্কালসার দশা কাটেনি নদিয়ার করিমপুর গ্রামীণ হাসপাতালে। গত কয়েক মাস ধরে এক্স-রে মেশিন বিকল হয়ে পড়ে থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.