‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা

নিউজ ডেস্ক: দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের আগ্নেয়গিরি এবার ফেটে পড়ল ফলতায়। মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতার বেলসিংহ গ্রামে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বিলাসবহুল দলীয় কার্যালয়ে আছড়ে পড়ল জনরোষ। সোমবার রাতেই এলাকা ছেড়ে ‘বেপাত্তা’ হয়ে গিয়েছেন জাহাঙ্গির। তাঁকে খুঁজে না পেয়ে ক্ষুব্ধ জনতা তাঁর ডেরায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।

স্থানীয়দের অভিযোগ, বেলসিংহ-২ গ্রাম পঞ্চায়েত এলাকার দেড় বিঘা জমির ওপর তৈরি এই শীতাতপ নিয়ন্ত্রিত কার্যালয়টি আসলে ছিল এক ‘অত্যাচার কেন্দ্র’। সাধারণ মানুষকে তুলে এনে এখানে ‘থার্ড ডিগ্রি’ দেওয়া হতো বলে দাবি গ্রামবাসীর। এমনকি পুলিশ-প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরাও জাহাঙ্গিরের দাপটে তটস্থ থাকতেন। মঙ্গলবার সকালে দেখা গেল, তাঁর কার্যালয়ের লোহার বিশাল গেট ভাঙা, ভেতরে লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে চেয়ার-টেবিল এবং দলীয় নেতৃত্বদের ছবি।

সূত্রের খবর, রাজ্যজুড়ে রাজনৈতিক সমীকরণ বদলের আঁচ পেয়েই সোমবার রাতে গা ঢাকা দেন জাহাঙ্গির। ডায়মন্ড হারবারের দিকে তাঁকে পালাতে দেখা গিয়েছে বলে দাবি অনেকের। মঙ্গলবার তাঁর কার্যালয়ের সামনে গিয়ে দেখা গেল নিস্তব্ধ পরিবেশ, শুধু প্রহরারত কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ভাঙচুরের চিহ্ন স্পষ্ট জাহাঙ্গিরের আরও একটি ব্যক্তিগত বিলাসবহুল ভবনেও।

বিক্ষুব্ধ জনতার দাবি, “মা-মাটি-মানুষের ওপর অত্যাচারের বিচার হয়েছে। জাহাঙ্গিরকে আর এলাকায় ঢুকতে দেওয়া হবে না।” আগামী ২১ মে ফলতায় ভোটগ্রহণ। এলাকা দখল আর দাপটের রাজনীতির অবসান ঘটাতে এখন ভোটদিকেরই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

Share on Social Media
  • Related Posts

    অভিষেক-ঘনিষ্ঠ জাহাঙ্গিরের খোঁজে তল্লাশি, সুন্দরবন সীমান্তে কেন্দ্রীয় বাহিনীর নজরবন্দি ‘ফলতার ত্রাস’

    নিউজ ডেস্ক: ডায়মন্ড হারবার পুলিশ জেলায় এখন সবথেকে বড় প্রশ্ন— কোথায় গেলেন জাহাঙ্গির খান? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী তথা ফলতার দোর্দণ্ডপ্রতাপ এই নেতা ভোটের ফল প্রকাশের পর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.