জলপাইগুড়ি রাজবাড়ির সিংহদুয়ারের আদলে সেজে উঠল রোড স্টেশন, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: সম্পূর্ণ ভোলবদল হয়ে এক নতুন এবং রাজকীয় রূপ ধারণ করেছে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জলপাইগুড়ি রোড স্টেশন। ঐতিহ্যবাহী জলপাইগুড়ি রাজবাড়ির ঐতিহাসিক সিংহদুয়ারের আদলে তৈরি করা হয়েছে এই স্টেশনটির নতুন ভবন। কেন্দ্র সরকারের ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় এই আধুনিকীকরণের জন্য মোট ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আজ, শুক্রবার ভার্চুয়ালি এই নবনির্মিত স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় এই খবর নিশ্চিত করেছেন। একই সঙ্গে আজ অমৃত ভারত প্রকল্পে ভোলবদল হওয়া হলদিবাড়ি স্টেশনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

উত্তরবঙ্গের রেল যোগাযোগের ক্ষেত্রে জলপাইগুড়ি রোড স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে এই স্টেশনের উপর দিয়ে একটি সাপ্তাহিক এক্সপ্রেস সহ দৈনিক ১৭ জোড়া যাত্রীবাহী ও দূরপাল্লার ট্রেন চলাচল করে। রেল সূত্রের খবর, আগামী দিনে এই স্টেশন দিয়ে যাতায়াত করা ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে রেল বোর্ডের। আর এই দূরদর্শী পরিকল্পনাকে মাথায় রেখেই জলপাইগুড়ি রোড স্টেশনে একটি নতুন ‘পিট লাইন’ (ট্রেন রক্ষণাবেক্ষণ ও পরীক্ষার লাইন) তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই পিট লাইন নির্মাণের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

স্টেশন চত্বরের এই আধুনিকীকরণের ফলে যাত্রী স্বাচ্ছন্দ্য এক ধাক্কায় অনেকটাই বাড়বে বলে মনে করছে রেল প্রশাসন। নতুন স্টেশন ভবনে আধুনিক ওয়েটিং রুম, উন্নত শৌচাগার, লিফট, এসকেলেটর এবং সুদৃশ্য আলোর ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে স্টেশনের বাইরের অংশে জলপাইগুড়ির রাজকীয় ইতিহাস ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলায় এটি পর্যটকদের কাছেও অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ জলপাইগুড়ি রোড ও হলদিবাড়ি— দুই স্টেশন চত্বরেই রেলের উচ্চপদস্থ আধিকারিক ও স্থানীয় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে ক্ষোভ উগরে প্রতিবাদী চিঠিতে সই ১১ রাজবংশী গুণীজনের

    নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অসত্য, ভিত্তিহীন ও চরম অপমানজনক মন্তব্য করার অভিযোগে তীব্র বিতর্কে জড়ালেন দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা তথা রাজ্যসভার বিজেপি…

    Share on Social Media

    পরিত্যক্ত কুয়োয় পূর্ণবয়স্ক চিতাবাঘ! সামসিং চা বাগানে হাড়হিম করা গর্জন, কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশন

    নিউজ ডেস্ক: বুধবার সকালে পরিত্যক্ত কুয়োর অন্ধকার থেকে ভেসে আসছিল সেই হাড়হিম করা গর্জন। কৌতূহলবশত উঁকি দিতেই চক্ষু চড়কগাছ গৃহস্থের। দেখা যায়, কুয়োর গভীর গহ্বরে আটকে পড়ে ছটফট করছে এক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.