কাকদ্বীপে মরণফাঁদ ভাঙা কাঠের সেতু! সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের পেছনে চরম ভোগান্তিতে পড়ুয়ারা

নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের ঠিক পেছনে নোনামাঠ সংলগ্ন এলাকার গুরুত্বপূর্ণ কাঠের সেতুটি বর্তমানে এক ভয়াবহ মরণফাঁদে পরিণত হয়েছে। চরম বিপজ্জনক অবস্থায় থাকা এই সেতুটির মাঝের অংশের কাঠ ও তক্তা ভেঙে গিয়ে বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে। সেতুটির এই কঙ্কালসার চেহারার জেরে প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়ছেন সাধারণ মানুষ, অথচ এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসনের কোনো হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের।

জানা গিয়েছে, শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত এই সেতুটির ওপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। এছাড়া সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির সহ সংলগ্ন একাধিক বিদ্যালয়ের বহু পড়ুয়া প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু পেরিয়ে স্কুলে যায়। নিত্যযাত্রীদের পাশাপাশি এই জরাজীর্ণ সেতুর উপর দিয়ে ছোটখাট যানবাহনও যাতায়াত করে, যা দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে সেতুটি রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছিল। সম্প্রতি মাঝের তক্তা ভেঙে যাওয়ায় এক বিশাল গর্ত তৈরি হয়েছে। বিশেষ করে রাতে ওই এলাকা ঘুটঘুটে অন্ধকারে ডুবে থাকায়, অনেকেই সেই গর্তে পা ঢুকে গিয়ে পড়ে যাচ্ছেন এবং গুরুতর জখম হচ্ছেন।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা নারায়ণ দাস ক্ষোভ উগরে দিয়ে বলেন, “ওই সেতুর উপর দিয়ে যাতায়াত করার সময় একটু অন্যমনস্ক হলেই যে কেউ বড় দুর্ঘটনার শিকার হতে পারেন। কয়েকদিন আগেও এক বয়স্ক মানুষ সেই গর্তে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরে একাধিকবার জানানো হয়েছে। তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি।”

অবশেষে প্রশাসনের ঘুম ভাঙার ইঙ্গিত মিলেছে। এই বিপজ্জনক সেতু প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানান, “ঘটনাটি আগে আমাদের জানা ছিল না। তবে খবর পেয়ে দ্রুত খোঁজ নিয়ে দেখছি। যদি সেতুটি সত্যিই ভেঙে গিয়ে থাকে এবং বিপজ্জনক হয়, তাহলে শীঘ্রই মেরামতের ব্যবস্থা করা হবে।” এখন দেখার, কত দ্রুত এই মরণফাঁদ মেরামত করে স্থানীয়দের স্বস্তি দেয় প্রশাসন।

Share on Social Media
  • Related Posts

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    নিউজ ডেস্ক: বর্ষার ভরা মরশুম চললেও বাজারে যেন সোনার হরিণ রূপোলি শস্য ইলিশ! গত ২ জুলাই থেকে টানা প্রাকৃতিক দুর্যোগের কারণে বঙ্গোপসাগরে স্বাভাবিকভাবে মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা। ফলে ব্যাপক…

    Share on Social Media

    অমাবস্যার কটালে গঙ্গাসাগরের সৈকতে ধ্বংসলীলা! কপিলমুনি মন্দিরের কাছে ধস, আশঙ্কায় স্থানীয় ও পুণ্যার্থীরা

    নিউজ ডেস্ক: অমাবস্যার শক্তিশালী কটালের প্রভাবে ফের একবার সমুদ্রের ভয়াল গ্রাসে গঙ্গাসাগর। দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে ঐতিহাসিক কপিলমুনি মন্দির সংলগ্ন সমুদ্র বাঁধে নতুন করে মারাত্মক ভাঙন দেখা দিয়েছে। উত্তাল সমুদ্রের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.