৩৭ দিনের মাথায় জেলমুক্তি! ‘মেসি-বিপর্যয়’ কাণ্ডে অবশেষে জামিন পেলেন শতদ্রু দত্ত

নিজস্ব সংবাদদাতা, বিধাননগর: লিয়োনেল মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতীতে যে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই ঘটনার ৩৭ দিনের মাথায় অবশেষে স্বস্তি পেলেন মূল উদ্যোক্তা। সোমবার বিধাননগর আদালত শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিল শতদ্রু দত্তকে। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারক।

আদালতে সওয়াল-জবাব মেসি সফরের সেই ‘কালো দিন’-এর পর গত ১৩ ডিসেম্বর বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল শতদ্রুকে। এদিন আদালতে তাঁর আইনজীবীর জোরালো সওয়াল ছিল, ‘‘মক্কেলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ সারা হয়েছে। মামলার তদন্তে নতুন করে কোনো অগ্রগতি নেই। তাছাড়া এই মামলায় অভিযুক্ত বাকিরা ইতিমধ্যেই জামিন পেয়েছেন। তাহলে শতদ্রুকে কেন আটকে রাখা হবে?’’ পাল্টা যুক্তিতে সরকারি আইনজীবী অবশ্য জামিনের বিরোধিতা করেন। পুলিশি রিপোর্টে দাবি করা হয়েছিল, প্রায় ১৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। জামিন পেলে শতদ্রু প্রভাব খাটিয়ে সাক্ষীদের ভয় দেখাতে পারেন বা দেশ ছেড়ে পালাতে পারেন। তবে দু’পক্ষের সওয়াল শোনার পর বিচারক শতদ্রুর জামিন মঞ্জুর করেন।

ফিরে দেখা সেই ‘কালো দিন’ মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলের মতো বিশ্ববরণ্য তারকাদের এক ঝলক দেখতে হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু অভিযোগ, মাঠের সেই ১৬-১৭ মিনিট সাধারণ দর্শকরা মেসিকে দেখার সুযোগই পাননি। অভিযোগের তির ছিল আয়োজক এবং রাজ্যের নেতা-মন্ত্রীদের দিকে। অভিযোগ, তারকারা মাঠে নামামাত্রই তাঁদের ‘মানব প্রাচীর’ দিয়ে ঘিরে ফেলেন ভিআইপি ও কর্তারা।

পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, ভিড়ের ধাক্কায় সুয়ারেজের পেটে কনুইয়ের গুঁতো লাগে এবং ডি’পলের হাত ছড়ে যায় বলে অভিযোগ ওঠে। নিরাপত্তারক্ষীরা তড়িঘড়ি তারকাদের সরিয়ে নিয়ে যেতে বাধ্য হন।

রণক্ষেত্র যুবভারতী মেসিকে দেখতে না পেয়ে, এবং তারকাদের চোখের নিমেষে চলে যেতে দেখে ধৈর্যের বাঁধ ভাঙে দর্শকদের। শুরু হয় গ্যালারিতে তাণ্ডব। ভাঙচুর করা হয় চেয়ার, মাঠে উড়ে আসে বোতল, উপড়ে ফেলা হয় ফেন্সিং। পুলিশ প্রথমে দিশাহারা থাকলেও পরে লাঠি উঁচিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রভাব পড়ল রাজনীতিতেও এই ঘটনার রেশ শুধু ময়দানেই সীমাবদ্ধ থাকেনি, গড়িয়েছে রাজনীতিতেও। যুবভারতীতে মেসির গায়ের সঙ্গে কার্যত লেপ্টে থাকার অভিযোগ উঠেছিল তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। প্রবল সমালোচনার মুখে পড়ে পরবর্তীতে তাঁকে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতিও নিতে হয়।

বিধাননগর দক্ষিণ থানায় এই ঘটনায় দুটি মামলা রুজু হয়েছিল। প্রথমটিতে একমাত্র শতদ্রুই গ্রেফতার ছিলেন। অবশেষে ৩৭ দিন পর মুক্ত আকাশ দেখলেন তিনি।

Share on Social Media
  • Related Posts

    নিউটাউনে বিজেপি কর্মী খুন, সল্টলেকে ঘরছাড়া তৃণমূল কাউন্সিলর; বিধাননগর জুড়ে চূড়ান্ত অশান্তি

    নিউজ ডেস্ক: নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে বিধাননগর ও নিউটাউন এলাকা। মঙ্গলবার বিকেলে নিউটাউনের বালিগড়িতে মধু মণ্ডল (৪৫) নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের…

    Share on Social Media

    ৪৯ বছর পর হাইকোর্টে ‘এক সুর’, ডবল ইঞ্জিন সরকারে বদলাচ্ছে সওয়াল-জবাবের রসায়ন

    নিউজ ডেস্ক: দীর্ঘ ৪৯ বছর পর কলকাতা হাইকোর্টে এক ঐতিহাসিক পরিবর্তনের মাহেন্দ্রক্ষণ উপস্থিত। বাংলায় রাজনৈতিক পটপরিবর্তনের ফলে এবার রাজ্য ও কেন্দ্র— উভয় পক্ষেই একই রাজনৈতিক দলের প্যানেলভুক্ত আইনজীবীরা সওয়াল করবেন।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.