নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে ক্ষোভ উগরে প্রতিবাদী চিঠিতে সই ১১ রাজবংশী গুণীজনের

নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অসত্য, ভিত্তিহীন ও চরম অপমানজনক মন্তব্য করার অভিযোগে তীব্র বিতর্কে জড়ালেন দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা তথা রাজ্যসভার বিজেপি সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। নাম না করে তাঁর এই আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন উত্তরবঙ্গের রাজবংশী সমাজের অত্যন্ত সম্মানীয় ও বিদগ্ধজনেরা। সম্প্রতি পদ্মশ্রী প্রাপ্ত বিশিষ্ট বিজ্ঞানী ডঃ মহেন্দ্রনাথ রায়, প্রবীণ শিক্ষাবিদ নিখিলচন্দ্র রায়, পদ্মশ্রী জয়ী কবি নগেন্দ্রনাথ রায়, জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায় এবং ‘দি গ্রেটার কোচবিহার ক্ষত্রিয় সোসাইটি’র সভাপতি অন্নময়ী অধিকারীসহ মোট ১১ জন গুণীজন একযোগে যৌথ প্রতিবাদ বিবৃতিতে স্বাক্ষর করেছেন। এই কড়া প্রতিবাদ বার্তা সামনে আসতেই সমগ্র উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

প্রতিবাদীরা সাফ জানিয়ে দিয়েছেন, ইতিহাস না জেনে এবং সঠিক তথ্য ছাড়া নেতাজির মতো সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব সম্পর্কে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যৌথ প্রতিবাদ বিজ্ঞপ্তিতে সর্বসম্মতভাবে স্বাক্ষর করার পর সেটি জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, দিনকয়েক আগে অনন্ত মহারাজ প্রকাশ্য জনসভা এবং পরবর্তীতে দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নেতাজির ভূমিকা নিয়ে আপত্তিকর ও বিকৃত মন্তব্য করেছিলেন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে তাঁকে একাধিকবার ফোন ও মেসেজ করা হলেও তাঁর তরফ থেকে কোনো উত্তর মেলেনি।

প্রতিবাদী বয়ানে সরব হয়ে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিজ্ঞানী মহেন্দ্রনাথ রায় বলেন, “নেতাজির মতো মহান ব্যক্তিত্বের ইতিহাস বিকৃতি কোনো সচেতন নাগরিক মেনে নিতে পারে না। এই ধরনের কুরুচিকর মন্তব্যের তীব্র বিরোধিতা জানাতেই আমরা যৌথ বিবৃতি দিয়েছি এবং সাংসদের হাতে তা তুলে দিয়েছি।” অন্যদিকে, জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায় মন্তব্য করেন, “নেতাজি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর সম্পর্কে অর্বাচীনের মতো কথা যারা বলবে, আমরা সর্বদা তাদের বিরুদ্ধে দাঁড়াব। এর আগে ঠাকুর পঞ্চানন বর্মাকে নিয়েও উনি বিরূপ মন্তব্য করেছিলেন, যা অত্যন্ত ক্ষোভের।”

একই সুর শোনা গিয়েছে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য নিখিলচন্দ্র রায়ের গলাতেও। তিনি বলেন, “নগেন রায় সমাজের এক দায়িত্বশীল পদে রয়েছেন, তাঁর থেকে এমন অনভিপ্রেত মন্তব্য একেবারেই অপ্রত্যাশিত। তবে মনে রাখতে হবে, তিনি যখন এই মন্তব্য করেন তখন সমগ্র রাজবংশী সমাজের প্রতিনিধি হিসেবে করেন না। তাই নির্দিষ্ট কোনো ব্যক্তির দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য পুরো রাজবংশী সমাজকে দায়ী করা ভুল। এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের প্রতিবাদ করা উচিত।”

Share on Social Media
  • Related Posts

    জলপাইগুড়ি রাজবাড়ির সিংহদুয়ারের আদলে সেজে উঠল রোড স্টেশন, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    নিউজ ডেস্ক: সম্পূর্ণ ভোলবদল হয়ে এক নতুন এবং রাজকীয় রূপ ধারণ করেছে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জলপাইগুড়ি রোড স্টেশন। ঐতিহ্যবাহী জলপাইগুড়ি রাজবাড়ির ঐতিহাসিক সিংহদুয়ারের আদলে তৈরি করা হয়েছে এই স্টেশনটির নতুন…

    Share on Social Media

    পরিত্যক্ত কুয়োয় পূর্ণবয়স্ক চিতাবাঘ! সামসিং চা বাগানে হাড়হিম করা গর্জন, কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশন

    নিউজ ডেস্ক: বুধবার সকালে পরিত্যক্ত কুয়োর অন্ধকার থেকে ভেসে আসছিল সেই হাড়হিম করা গর্জন। কৌতূহলবশত উঁকি দিতেই চক্ষু চড়কগাছ গৃহস্থের। দেখা যায়, কুয়োর গভীর গহ্বরে আটকে পড়ে ছটফট করছে এক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.