মুকুন্দপুরে কিশোর-কিশোরীদের ‘রেভ পার্টি’, মদ-মাদক খাইয়ে সহপাঠীকে ধর্ষণের অভিযোগ! আটক ধনী পরিবারের নাবালক

নিউজ ডেস্ক: আভিজাত্য ও আধুনিক জীবনযাত্রার আড়ালে অন্ধকার জগৎ! ‘রেভ পার্টি’ (Rave Party), মদ, বিপজ্জনক ড্রাগস এবং অবশেষে সহপাঠীকে ধর্ষণের নির্মম শিকার এক নাবালিকা। মর্মান্তিক এই ঘটনার জেরে এবার খবরের শিরোনামে কলকাতার পূর্ব যাদবপুর থানা এলাকার মুকুন্দপুর। এই ঘটনায় পকসো (POCSO) এবং ধর্ষণের ধারায় মামলা রুজু করে অত্যন্ত ধনাঢ্য পরিবারের এক নাবালককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা এবং অভিযুক্ত নাবালক কলকাতার একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের সহপাঠী। সহপাঠীদের নিয়ে তারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিল। সেই গ্রুপেই প্রথম প্রস্তাব ওঠে সারাদিনের একটি ‘রেভ পার্টি’ করার। পরিকল্পনা অনুযায়ী, গত ১৮ জুলাই মুকুন্দপুরের একটি বহুতল আবাসন বা ফ্ল্যাট অনলাইনে সারাদিনের জন্য ভাড়া নেওয়া হয়। বেলা ১টা বাজতেই সেখানে উপস্থিত হয় মোট ৭ জন নাবালক এবং ২ জন নাবালিকা।

অনলাইনেই অর্ডার করে আনানো হয়েছিল মদ ও প্রাণঘাতী ‘পার্টি ড্রাগস’। অভিযোগ, কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে মদ ও মাদক মিশিয়ে সেবন করার পাশাপাশি উচ্চশব্দে গানবাজনা ও নাচ চলছিল। অতিরিক্ত নেশার প্রভাবে এক নাবালিকা অসুস্থ হয়ে পড়লে তাকে পাশের ঘরে নিয়ে যাওয়া হয়। এরপর বিকেল চারটে নাগাদ কয়েকজন সেখান থেকে বেরিয়ে গেলেও পরবর্তীতে তারা আবার ক্যাব নিয়ে ফ্ল্যাটে ফিরে আসে।

নির্যাতিতা নাবালিকার লিখিত অভিযোগ, তাকে জোর করে দ্বিতীয়বার মাদক মেশানো পানীয় খাওয়ানো হয়। নেশায় সম্পূর্ণ অচৈতন্য হয়ে পড়ার পর রাত ৮টা নাগাদ তার এক সহপাঠী নাবালক তাকে যৌন নির্যাতন ও ধর্ষণ করে। শুধু তাই নয়, আপত্তিকর অবস্থায় গোপন ভিডিও পর্যন্ত তৈরি করে রাখা হয়। রাতে কিছুটা স্বাভাবিক হলে মেয়েটি ক্যাব ধরে গল্ফগ্রিনের বাড়িতে ফিরে পরিবারকে পুরো বিষয়টি খুলে বলে। গল্ফগ্রিন থানায় প্রথমে বিষয়টি জানানো হলে তারা ‘জিরো এফআইআর’ (Zero FIR) করে মামলাটি ঘটনার স্থান পূর্ব যাদবপুর থানায় পাঠিয়ে দেয়।

অভিযোগ পেতেই দ্রুত পদক্ষেপ করে পূর্ব যাদবপুর থানার পুলিশ অভিযুক্ত নাবালককে আটক করেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা এর আগেও এমন রেভ পার্টির আয়োজন করেছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবেই ওই নাবালিকাকে যৌন হেনস্তা করার লক্ষ্য ছিল। আদালতের মাধ্যমে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। পাশাপাশি, কোথা থেকে অনলাইনে এই বিপজ্জনক ‘পার্টি ড্রাগস’ সরবরাহ করা হয়েছিল, তা জানতে মূল মাদক পাচারকারীর খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.