একই গাছ থেকে দুই বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা নাকি খুন? চাঞ্চল্য স্বরূপনগরে

জানুয়ারী ২৪, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: সরস্বতী পুজোর দিন সকালে দুই বন্ধুকে একসঙ্গে দেখা গিয়েছিল। তার পরে হঠাৎ তাঁরা নিখোঁজ হয়ে যান। ফলে উদ্বেগের মাঝে ছিলেন দুই পরিবারের লোকজন। শনিবার সকালে লোকালয় থেকে কিছুটা দূরে মাঠের মাঝে একটি আমগাছ থেকে দুই বন্ধুর ঝুলন্ত উদ্ধার করলেন কৃষকরা। যার জেরে চাঞ্চল্য ছড়াল বসিরহাট মহকুমার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রামে।

মৃত দু’জনের নাম রাকিবুল মণ্ডল এবং রাজ ভদ্র। বছর ১৭ বয়সি রাকিবুল একাদশ শ্রেণিতে পড়ে। অন্যদিকে, রাজের বয়স ২২ বছর। দু’জনেরই বাড়ি গোবিন্দপুর গ্রামে। গতকাল থেকে তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে গ্রামেরই দত্তপাড়া এলাকায় একটি মাঠের মাঝের বাগানের আমগাছ থেকে দুই বন্ধুর দেহ ঝুলতে দেখা যায়। প্রথমে কৃষকরাই তা দেখতে পান। তাঁরা খবর দেন গ্রামে। সেখান থেকে খবর যায় পুলিশে। স্বরূপনগর থানার পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে নিয়ে যায়। সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে সাইকেলও উদ্ধার করেছে পুলিশ।

দুই বন্ধুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে স্বাভাবিকভাবে গুঞ্জন ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। অনেকের বক্তব্য, খুন করে দুই বন্ধুকে গাছে ঝুলিয়ে দিয়ে থাকতে পারে দুষ্কৃতীরা। আবার এই মৃত্যুর পিছনে ত্রিকোণ প্রেমের গন্ধ পাচ্ছেন অনেকে। তার জেরেই কি আত্মহত্যা? সমস্ত সম্ভাব্য কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে গোটা বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন তাঁরা।

Share on Social Media
  • Related Posts

    এন্টালিতে তৃণমূল কর্মী খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ; নেপথ্যে গোষ্ঠীকোন্দল নাকি ব্যবসায়িক শত্রুতা?

    নিউজ ডেস্ক: ভোট মিটলেও খাস কলকাতায় হিংসার দাপট থামছে না। এবার এন্টালিতে নৃশংস খুনের ঘটনা প্রকাশ্যে এল। বুধবার ভোরে এন্টালি থানা এলাকার রাধানাথ চৌধুরী রোডের একটি নির্মীয়মাণ আবাসনের সামনে থেকে…

    Share on Social Media

    বিজয় মিছিলে ‘বুলডোজার’ নিষিদ্ধ করল লালবাজার, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নগরপাল

    নিউজ ডেস্ক: নির্বাচনের ফলাফল ঘোষণার পর কলকাতার শ্যামপুকুর ও নিউ মার্কেট এলাকায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজারের উপস্থিতি এবং ভাঙচুরের ঘটনায় নড়েচড়ে বসল লালবাজার। নিউ মার্কেট এলাকায় বুলডোজার দিয়ে একটি দুর্গাপূজার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.